বাওয়া স্কুল মাঠে তিন দিনের অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ মহিলা সমিতি (বাওয়া) বালিকা উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠান হবে এবার তিন দিনব্যাপী। বাংলা বর্ষবিদায় ও বরণ সম্মিলন পরিষদের উদ্যোগে ২৮ চৈত্র (১১ এপ্রিল) বিকেল চারটায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে পঞ্চগীতিকবির নববর্ষ আবাহনের গান করবেন মোস্তফা কামাল ও শ্রেয়সী মজুমদার। এরপর অনুষ্ঠিত হবে ‘পঞ্জিকা ও বঙ্গাব্দ গণনা’ শীর্ষক সেমিনার। ৩০ চৈত্র ও পয়লা বৈশাখ বর্ষবিদায় ও বরণ অনুষ্ঠানে গান করবেন সুমনা বর্ধন, সায়ান, চন্দনা মজুমদার, উদীচী সংগীত দল ও রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ। এ ছাড়া, বীরভূমের বাউল দল ও কলকাতার আরতি মুখোপাধ্যায় অনুষ্ঠানে গান করবেন। বিশিষ্ট গীতিকার, সুরকার ও শিল্পী আবদুল গফুর হালী, স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের অন্যতম প্রতিষ্ঠাতা বেলাল মোহাম্মদ ও সংসদ সদস্য সারাহ কবরীকে সংবর্ধনা দেওয়া হবে। বাংলা বর্ষবিদায় ও বরণ সম্মিলন পরিষদের সমন্বয়কারী সুব্রত বড়ুয়া বলেন, ‘১১ বছর ধরে বাওয়া স্কুলের মাঠে বৈশাখী উৎসবের আয়োজন হচ্ছে। চট্টগ্রামে এমন কোনো শিল্পী নেই যে এই মঞ্চে গান করেননি। আশা করছি এবারও দর্শকদের সাড়া পাব এবং অনুষ্ঠান ভালো হবে।’