বাকলিয়া বালিকা বিদ্যালয়ে কৃতী ছাত্রী সংবর্ধনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাকলিয়া আদর্শ বালিকা উচ্চবিদ্যালয়ের জেএসসি ও এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। গত ৩০ আগস্ট বেলা তিনটায় বাকলিয়া আদর্শ বালিকা উচ্চবিদ্যালয়ের আবু তাহের স্মৃতি মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন কর্ণফুলী থানার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়ন্ত বাড়ৈ। বিশেষ অতিথি ছিলেন শিক্ষাবিদ এ এস এম খুরশীদ আলম, নুরুল মোস্তফা প্রমুখ। বিজ্ঞপ্তি।