বাকলিয়া সরকারি উচ্চবিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাকলিয়া সরকারি উচ্চবিদ্যালয়ের ৪৮ বছর পূর্তি ও প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান ২ মে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের ৪৬টি ব্যাচের প্রায় ১ হাজার ৬০০ প্রাক্তন শিক্ষার্থী যোগ দেন। বাকলিয়ার একটি সামাজিককেন্দ্রে এই মিলনমেলা অনুষ্ঠিত হয়। এর আগে ওই দিন সকাল নয়টায় বিদ্যালয় প্রাঙ্গণ থেকে প্রাক্তন শিক্ষার্থীরা শোভাযাত্রা বের করেন।
শোভাযাত্রায় অংশ নেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী আমিনুল ইসলাম, এম মনছুর আলী, অহিদ ছাদেক, মনছুর আলম, হামদান কাশেম, জিয়াউদ্দীন ভূঁইয়া, ছৈয়দ সাজ্জাদ প্রমুখ। আলোচনা পর্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আব্দুচ ছালাম। প্রধান বক্তা ছিলেন পিএইচপি গ্রুপের চেয়ারম্যান মিজানুর রহমান। বক্তব্য দেন আমিনুল ইসলাম, মনছুর আলী, মনজুর আলম, শিক্ষক জহুর লাল ধর ও মোজাম্মেল হক। আলোচনা সভার পর বিদ্যালয় নিয়ে একটি তথ্যচিত্র প্রদর্শিত হয়। দুপুরে মধ্যাহ্নভোজনের পর এভারেস্ট বিজয়ী এম এ মুহিত তাঁর অভিযানের বর্ণনা দেন। এরপর স্মৃতিচারণা করেন প্রাক্তন শিক্ষার্থীরা। স্মৃতিচারণের পর জাদুকর রাজীব বসাক জাদু প্রদর্শন করেন। এরপর ছিল মূকাভিনয় ও ফ্যাশন শো। অনুষ্ঠানে জাহিদ হোসেন ও হৈমন্তী রক্ষিত গান গেয়ে আসর মাতান। সবশেষে ছিল ঢাকার ব্যান্ড দল শিরোনামহীনের পরিবেশনা। বিজ্ঞপ্তি।