বাকলিয়ায় বাল্যবিবাহ মাদক ও স্যানিটেশন বিষয়ক সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাকলিয়া থানার ১৮ নম্বর ওয়ার্ড এলাকাকে মাদকমুক্ত করা, ওয়ার্ডে বাল্যবিবাহ প্রতিরোধ এবং নিরাপদ স্যানিটেশন নিশ্চিত করার লক্ষ্যে সম্প্রতি বিভিন্ন বেসরকারি সংগঠন একটি যৌথ সভার আয়োজন করে। ১৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়, ওয়ার্ল্ড ভিশন, কারিতাস, জাতীয় মহিলা আইনজীবী সমিতি, ব্র্যাক, সূর্যের হাসি, ডিএসকে এবং ব্রাইট বাংলাদেশ ফোরামের যৌথ উদ্যোগে বাকলিয়ার কল্পলোক আবাসিক এলাকা প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়।।
সভায় প্রধান অতিথি ছিলেন ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ হারুন উর রশীদ ও বিশেষ অতিথি ছিলেন ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর ফারজানা পারভীন এবং বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল মনসুর। বিজ্ঞপ্তি।