বাকশিস জেলা শাখার সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) চট্টগ্রাম জেলার শাখার সম্মেলন ১৫ অক্টোবর চট্টগ্রাম মুসলিম হলে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাকশিসের কেন্দ্রীয় সভাপতি কাজী ফারুক আহমেদ। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আসাদুল হক। সংগঠনের চট্টগ্রাম জেলা শাখার সভাপতি অধ্যাপক দিদারুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে অধ্যক্ষ মুহাম্মদ জাকারিয়া চৌধুরীকে সভাপতি, অধ্যাপক আবু তাহের চৌধুরীকে সাধারণ সম্পাদক এবং অধ্যক্ষ সমীর কান্তি দাশকে যুগ্ম সাধারণ সম্পাদক করে ২০১১-১৪ সালের জন্য সংগঠনের ১০১ সদস্যের চট্টগ্রাম জেলা শাখার কমিটি গঠন করা হয়। বিজ্ঞপ্তি।