চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. মোহাম্মদ আলী চৌধুরী বলেছেন, ‘দেশের সামগ্রিক অগ্রগতি ও মানবসম্পদ উন্নয়নে শিক্ষার বিকল্প নেই।’বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) রাঙ্গুনিয়া উপজেলা শাখার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক অধ্যাপক প্রশান্ত সেন গুপ্তের সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন শাহজাহান সিকদার। বক্তব্য দেন বাকশিস চট্টগ্রাম শাখার সাবেক সাধারণ সম্পাদক ফাউজুল কবির, জাকারিয়া চৌধুরী, আবু তাহের চৌধুরী প্রমুখ। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে রাঙ্গুনিয়া কলেজের অধ্যাপক প্রশান্ত সেনগুপ্তকে সভাপতি, রাঙ্গুনিয়া মহিলা কলেজের অধ্যাপক ছরোয়ার সালেক সিকদারকে সাধারণ সম্পাদক, অধ্যাপক নাছির উদ্দীন সিকদারকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং অধ্যাপক জাহেদুল আলমকে কোষাধ্যক্ষ নির্বাচিত করে ৩১ সদস্যের কমিটি গঠন করা হয়। বিজ্ঞপ্তি।