বাকস্বাধীনতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইলিয়া বুতমানরাস্তায় দাঁড়িয়ে এক লোক খিস্তিখেউড় করছিল অশ্রাব্য ভাষায়। পথচারীরা তাকে নিরস্ত করতে গেলে সে বলল ‘খামোখা নাক গলাচ্ছেন কেন? এখন তো বাকস্বাধীনতার যুগ!’রুষ্ট এক পথচারী বলল, ‘বাকস্বাধীনতা মানে আপনি যা ইচ্ছে তা-ই বলবেন নাকি? বাকস্বাধীনতা শব্দটির মানে আপনি বোঝেন?’‘অবশ্যই বুঝি।’উত্তর দিল লোকটি এবং উচ্চারণ করল অশ্লীল একটি শব্দ।লজ্জায় লাল হলো আশপাশের নারীরা। শুধু একজন বলল, ‘আপনি কী বললেন, আবার বলুন তো? ঠিক শুনতে পাইনি।’শব্দটি আবার উচ্চারণ করল সে। ওই নারী এবার স্পষ্ট শুনতে পেল এবং লোকটিকে প্রত্যুত্তর দিল কয়েকটি স্বাধীন শব্দসহযোগে।সেই সময় এক পুলিশ এসে উপস্থিত হলো সেখানে, কান পেতে শুনল সেই কথোপকথন। তারপর নির্বিকার চলে গেল এই ভেবে, নিশ্চয়ই সংসদের ওপেন-এয়ার অধিবেশন চলছে এখানে।