বাকার বনভোজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাকার বনভোজনে ক্রীড়া প্রতিযোগতায় অংশগ্রহণকারী কয়েকজন
বাকার বনভোজনে ক্রীড়া প্রতিযোগতায় অংশগ্রহণকারী কয়েকজন

গত ২০ জুলাই বাঙালি-আমেরিকা খ্রীস্টান অ্যাসোসিয়েশনের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়। মেরিল্যান্ডের গান পাউডার ফলস স্টেট পার্কে আয়োজিত এই বনভোজনে প্রায় দুই শ জন উপস্থিতি ছিলেন।
সংগঠনের সভাপতি হেনরী রিচার্ড রোজারিওর শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। সকালের নাস্তা পর্বের পর ছিল বিভিন্ন ধরনের খেলাধূলা। এতে সবার অংশগ্রহণ ছিল স্বতঃস্ফূর্ত। বল নিক্ষেপ, চেয়ার দৌড়, ফিসিং, বোটিংসহ নানা খেলাধূলার মাধ্যমে সদস্যরা আনন্দ উল্লাস করেন। দুপুরের খাবারের পর ছিল ফুটবল খেলা। পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে বণভোজনের সমাপ্তি ঘটে।