বাগদণ্ডী প্রাথমিক বিদ্যালয়ে মতবিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নৌপরিবহন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং পটিয়ার সাংসদ সামশুল হক চৌধুরীর সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন বাগদণ্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের কর্মকর্তারা। এ সময় তাঁরা সাংসদকে ফুলেল শুভেচ্ছা জানান। সভায় উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তিমির বরণ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম সামশুজ্জামান, ধলঘাট ইউপি চেয়ারম্যান ছালামত উল্লাহ মল্ল, বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মো. আলাউদ্দিন, মো. আবু বক্কর, মো. রেজাউল করিম, বিদ্যালয় পরিচালনা পরিষদের সহসভাপতি ডা. শোভন দাশ প্রমুখ। পরিষদের কর্মকর্তারা সাংসদের কাছে বিদ্যালয়ের জন্য বিদ্যুৎসংযোগ, নলকূপ ও কম্পিউটার ল্যাব স্থাপনের আবেদন জানান। তিনি এ ব্যাপারে সার্বিক সহায়তার আশ্বাস দেন। বিজ্ঞপ্তি।