বাগধারা বাস্তবে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লোকাল বাসের জন্য দাঁড়িয়ে থাকতে থাকতে বিরক্ত হয়ে রিকশা খুঁজছিলাম। ২০ টাকা চাইল, ১৫ টাকায় রাজি হলো না। আশপাশে খুঁজতে গেলাম, একটাও যাবে না। এমন সময় বৃষ্টি শুরু হলো পুরোদমে। আগের রিকশাটাকে বললাম, চলো। বলে, ৩০ টাকা লাগবে। এটা হচ্ছে ‘সময়ের এক ফোঁড় অসময়ের দশ ফোঁড়’।
ছাতাটা স্টুডেন্টের বাসায় ফেলে এসেছি। তাই একটা দোকানে গিয়ে দাঁড়িয়ে থাকলাম। অনেকটাই কাকভেজা অবস্থা। একে বলে, ‘আক্কেলসেলামি’।
২০-২৫ মিনিট পর বৃষ্টিও কমে গেল, বাসও পেয়ে গেলাম। পাঁচ টাকায় পৌঁছে গেলাম গন্তব্যে। এটা হচ্ছে, ‘সবুরে মেওয়া ফলে’।
শোভন বড়ুয়া