বাগমনিরাম বালিকা উচ্চবিদ্যালয়ে পুরস্কার বিতরণ সম্পন্ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নগরের বাগমনিরাম সিরাজা খাতুন সিটি করপোরেশন বালিকা উচ্চবিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান গত ৩১ জানুয়ারি সম্পন্ন হয়। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি গিয়াস উদ্দিন এতে সভাপতিত্ব করেন।প্রধান অতিথি ছিলেন সিটি করপোরেশন শিক্ষা স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান রেহানা বেগম। বিশেষ অতিথি ছিলেন ওয়ার্ড কাউন্সিলর মনোয়ারা বেগম। বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য এবং বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকেরা এতে উপস্থিত ছিলেন। প্রধান অতিথি ছাত্রীদের পুঁথিগত বিদ্যা থেকে বেরিয়ে এসে আধুনিক ধ্যান-ধারণা ও চিন্তা-চেতনায় উজ্জীবিত হওয়ার আহবান জানান। বিজ্ঞপ্তি।