বাগীশিকের গুণীজন সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গীতা শিক্ষা কমিটির গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সরোজ কান্তি সিংহ হাজারী
গীতা শিক্ষা কমিটির গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সরোজ কান্তি সিংহ হাজারী

বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) আয়োজিত গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান ৪ আগস্ট সন্ধ্যায় চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সরোজ কান্তি সিংহ হাজারী। কেন্দ্রীয় সভাপতি দিলীপ কুমার ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনের কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা তপন কান্তি দাশ জন্মাষ্টমী উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় তাঁকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন নাট্যব্যক্তিত্ব সুদর্শন চক্রবর্তী। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক পলাশ কান্তি নাথ। বিশেষ অতিথি ছিলেন বিজয় লক্ষ্মী দেবী, প্রবীর ভট্টাচার্য, চন্দনময় নন্দী, প্রদীপ দাশ, রঞ্জন প্রসাদ দাশগুপ্ত, সুজিত ঘোষ, অনিল শীল ও নির্মল কান্তি ধর। সংবর্ধনা উপকমিটির আহ্বায়ক শুভাশীষ শর্মার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন রাজীব বিশ্বাস, রাজন আচার্য, সুকুমার দাশ, সজল দাশ প্রমুখ। বিজ্ঞপ্তি।