বাগীশিকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাগীশিক কেন্দ্রীয় সংসদের প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় বক্তব্য দেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল হোসেন
বাগীশিক কেন্দ্রীয় সংসদের প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় বক্তব্য দেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল হোসেন

বাংলাদেশ গীতা শিক্ষা কমিটির (বাগীশিক) কেন্দ্রীয় সংসদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ১৯ সেপ্টেম্বর মিউনিসিপ্যাল মডেল স্কুল ও কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল হোসেন। অনুষ্ঠান উদ্বোধন করেন জন্মাষ্টমী উদ্যাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তপন কান্তি দাশ। সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি দিলীপ কুমার ভট্টাচার্য। স্বাগত বক্তব্য দেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক পলাশ কান্তি নাথ। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সুকান্ত ভট্টাচার্য। অতিথি ছিলেন চট্টগ্রাম চেম্বারের সাবেক পরিচালক কালীপদ দাশ। মুখ্য ধর্মালোচক ছিলেন বাগীশিক মহানগর শাখার প্রধান উপদেষ্টা স্বদেশ চক্রবর্তী।
বক্তব্য দেন বিজয় লক্ষ্মী দেবী, প্রবীর কুমার ভট্টাচার্য, চন্দনময় নন্দী, দিলীপ কুমার শীল, অনুপ বিশ্বাস, নমিতা দত্ত, শৈবাল দাশ, রঞ্জন প্রসাদ দাশগুপ্ত, সন্তোষ কুমার চৌধুরী, জয়নাথ সরকার, প্রণব দেবনাথ, রাখাল মুহুরী, মৃদুল কান্তি দে, নির্মল চন্দ্র ধর প্রমুখ। বিজ্ঞপ্তি।