বাঘাইছড়িতে আদিবাসী দিবস উপলক্ষে আলোচনা সভা
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় ৯ আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রা আয়োজন করে জনসংহতি সমিতি এম এন লারমা পক্ষ। উপজেলার রূপকারী ইউনিয়নের রূপকারী উচ্চবিদ্যালয় থেকে সকাল ১০টায় শুরু হওয়া শোভাযাত্রায় অংশ নেন স্থানীয় আদিবাসী নাগরিকেরা। শোভাযাত্রা শেষে রূপকারী উচ্চবিদ্যালয়ে সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বঙ্গলতলী ইউনিয়নের সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উত্তরায়ণ চাকমা। এতে বক্তব্য দেন রূপকারী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ব্রহ্মকুমার চাকমা, জনসংহতি সমিতির বাঘাইছড়ি উপজেলা শাখার সভাপতি অনুপ কুমার চাকমা, সাংগঠনিক সম্পাদক চিত্র বিকাশ চাকমা, মারিশ্যা ইউনিয়ন পরিষদের সদস্য দীপংকর চাকমা, জনসংহতি সমিতির কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ সদস্য জ্যোসি চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের রাঙামাটির জেলা শাখার সভাপতি শতসিদ্ধি চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদ বাঘাইছড়ি উপজেলা শাখার সভাপতি সুমেধ চাকমা প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন জনসংহতি সমিতির বাঘাইছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক জ্ঞানজীব চাকমা।