বাঘাইছড়িতে ইউপিডিএফের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ) বাঘাইছড়ির শাখার উদ্যোগে দলটির ১৬তম প্রতিষ্ঠবার্ষিকী উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে নিহত নেতাকর্মীদের স্মরণে নির্মিত অস্থায়ী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দলের নেতা–কর্মীরা।
গত ২৬ ডিসেম্বর রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার রুপকারী ইউনিয়নের রুপালি উচ্চবিদ্যালয়ে এই উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে জাতীয় ও দলীয় পতকা উত্তোলন করা হয়। পরে অস্থায়ী স্মৃতিসৌধে ফুল দেন নেতা–কর্মীরা। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাঘাইছড়ি ইউনিট প্রধান সমশান্তি চাকমা। অনুষ্ঠান পরিচালনা করেন যুব ফারামের সহসভাপতি অঙ্গদ চাকমা। বক্তব্য দেন ইউপিডিএফের বাঘাইছড়ি শাখার গণসংযোগ প্রধান বিরল চাকমা, যুবফোরামের সহসভাপতি জ্যোতির্ময় চাকমা, রুপকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারদর্শী চাকমা, সাবেক বঙ্গলতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উত্তরায়ণ চাকমা, হিল ইউমেনস ফেডারেশনের সভাপতি লেলিকা চাকমা, নারী সংঘের সভাপতি মুক্তাসোনা চাকমা ও পাহাড়ি ছাত্র পরিষদের বাঘাইছড়ি উপজেলা শাখা সভাপতি সোহেল চাকমা প্রমুখ। —বাঘাইছড়ি প্রতিনিধি