বাঘাইছড়িতে ইন্টারনেট সপ্তাহ ও ডিজিটাল মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় কাচালং মডেল উচ্চবিদ্যালয়ে ইন্টারনেট সপ্তাহ ও ডিজিটাল মেলা ৮ সেপ্টেম্বর শেষ হয়েছে। মেলা শুরু হয় ২ সেপ্টেম্বর। ওই দিন সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে সপ্তাহব্যাপী মেলা উদ্বোধন করেন রাঙামাটির জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন। মেলা উপলক্ষে কাচালং মডেল উচ্চবিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভা আয়োজন করা হয়।
জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন বলেন, ‘সবার কাছে ইন্টারনেট পৌঁছে দিতে সরকার নানা উদ্যোগ নিয়েছে। সে জন্য দেশজুড়ে ইন্টারনেট সপ্তাহ ও ডিজিটাল মেলা আয়োজন করা হয়েছে। এখানে এসে শুনলাম, নেটওয়ার্ক–সংকটের কারণে ইন্টারনেট ব্যবহারকারীরা সমস্যায় পড়েন। বাঘাইছড়িতে দ্রুত থ্রিজি চালু করার জন্য মুঠোফোন কোম্পানিকে অনুরোধ করা হবে।’
অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বড়ঋষি চাকমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মুফিদুল আলম প্রমুখ। সভা পরিচালনা করেন কাচালং কলেজের প্রভাষক মো. মীর কামাল হোসেন।
মেলায় ২৮টি সরকারি দপ্তর, ইউনিয়ন পরিষদ ও শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নিয়েছে।