বাঘাইছড়িতে ক্ষুদ্র সেচ প্রকল্প উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় বাংলাদেশ কৃষি উন্নয়ন সংস্থার (বিএডিসি) উদ্যোগে ক্ষুদ্র সেচ প্রকল্প উদ্বোধন করা হয়েছে। ১০ ডিসেম্বর বেলা ১১টায় উগলছড়ি উচ্চবিদ্যালয় মিলনায়তনে এ প্রকল্পের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বড় ঋষি চাকমা। সভাপতিত্ব করেন রাঙামাটির বিএডিসির সহকারী প্রকৌশলী মো. মির্জা ওমর ফারুক।
বিএডিসির সহকারী প্রকৌশলী মো. মির্জা ওমর ফারুক বলেন, ‘আমরা বাঘাইছড়িতে আট কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছি। গত বছর খাল খননে এক কোটি টাকা ব্যয় হয়েছে। এ বছর সাড়ে তিন কোটি টাকা ব্যয়ে সেচ নালা, কালভার্টসহ কৃষি উন্নয়নের নানা কাজ হচ্ছে। বাকি টাকা দিয়ে আবার আগামী বছর কৃষি উন্নয়ন প্রকল্পে কাজ করা হবে।’
উপজেলা পরিষদের চেয়ারম্যান বড় ঋষি চাকমা বলেন, ‘গত বছর এই প্রকল্পের আওতায় খাল খনন করেছি। এ বছর শত শত কৃষক এর ফলে উপকৃত হচ্ছে।’