বাঘাইছড়িতে জোন কাপ টুর্নামেন্ট শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) আয়োজনে মারিশ্যা জোন কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। গত ২৭ এপ্রিল কাচালং কলেজ মাঠে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সুদর্শন চাকমা। বক্তব্য দেন বিজিবি মারিশ্যা জোন অধিনায়ক লে. কর্নেল মো. রবিউল ইসলাম, পৌর মেয়র মো. আলমগীর কবির প্রমুখ। প্রতিযোগিতায় ইউনিয়নের সাতটি, পৌরসভায় একটিসহ মোট আটটি দল অংশগ্রহণ করছে। ৫ মে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল।