প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাঙামাটির বাঘাইছড়িতে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা ১৬ মে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় উন্নয়ন সংস্থা বাংলাদেশ রুরাল ইকোনমিক ডেভেলপমেন্ট (ব্রেড) এই কর্মশালার আয়োজন করে।
বাঘাইছড়ি পৌর মেয়র মো. আলমগীর কবিরের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুফিদুল আলম। বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দীপ্তিমান চাকমা, বাঘাইছড়ি প্রেসক্লাবের সভাপতি দীলিপ কুমার দাশ, কাচালং মডেল উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মুহাম্মদ সিরাজুল ইসলাম, কাচালং দাখিল মাদ্রাসার সুপার মো. ওমর ফারুক, পৌর কাউন্সিলর মো. আব্দুল মান্নান, সাংবাদিক মো. আনোয়ার হোসেন প্রমুখ।