প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শান্তি ও মঙ্গল কামনায় রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের ১৪ কিলোমিটার এলাকায় অবস্থিত বলপেয়ে অজলচুগ বনবিহারে ঘটপূজার আয়োজন করা হয়।
৪ মার্চ শুক্রবার দিনব্যাপী এই পূজায় হাজার হাজার বৌদ্ধ ধর্মাবলম্বী লোকজন অংশ নেন। সকাল সাড়ে নয়টায় ঘট উৎসব শুরু হয়। পরে ঘট উৎসবের পাশাপাশি ভিক্ষুদের বিভিন্ন সামগ্রী দান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা ও রাঙামাটি জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা।
ভিক্ষুদের মধ্যে ধর্মীয় ভাষণ দেন পার্বত্য চট্টগ্রামের প্রয়াত ধর্মগুরু সাধনানন্দ মহাস্থবিরের (বন ভান্তের) প্রথম শিষ্য নন্দপাল মহাস্থবির। —বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি