বাঘাইছড়িতে চারা বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাঘাইছড়ির উন্নয়ন সংস্থা হিলেহিলি ও কৃষি বিভাগের উদ্যোগে ১৯৪টি পরিবারের মধ্যে বিনা মূল্যে সাত হাজার ৬৫০টি ফলদ চারা বিতরণ করা হয়। গত ১২ ও ১৩ জুলাই এসব চারা বিতরণ করা হয়। হিলেহিলি সূত্র জানায়, ১২ জুলাই বাবুপাড়া হিলেহিলি কার্যালয়ে চারা বিতরণের সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সুদর্শন চাকমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বশিরুল হক ভূঁইয়া, ভাইস চেয়ারম্যান সাগরিকা চাকমা, বিশ্ব খাদ্য কর্মসূচির প্রতিনিধি মিম ইয়া ভূঁ, অরুণ বিকাশ চাকমা, ভুবন কান্তি চাকমা প্রমুখ।