বাঘাইছড়িতে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাসামগ্রী বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সারোয়াতলী ইউনিয়নের শিজকমূখ উচ্চবিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষ থেকে ২৭ অক্টোবর শিজকমূখ উচ্চবিদ্যালয় মিলনায়তনে এসব সামগ্রী বিতরণ করা হয়। এ উপলক্ষে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নন্দ কুমার চাকমার সভাপতিত্বে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাজুল ইসলাম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সুমিতা চাকমা প্রমুখ।
বিদ্যালয়ে ৯৫৫ জন শিক্ষার্থীকে খাতাসহ নানা সামগ্রী দেওয়া হয়েছে।