বাঘাইছড়িতে হতদরিদ্রদের ছাগল ও মুরগি দিল বিজিবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় হতদরিদ্র আদিবাসী-বাঙালিদের মধ্যে ছাগল ও মুরগি বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মাসব্যাপী প্রশিক্ষণ শেষে মারিশ্যা জোন ৯ বর্ডার গার্ডের (বিজিবি) উদ্যোগে ২২ প্রশিক্ষণার্থীকে ৭ এপ্রিল ছাগল ও মুরগি দেওয়া হয়েছে। তাঁদের দুটি করে ছাগল ও ২০টি করে দেশি মুরগি এবং প্রত্যেককে প্রশংসাপত্র দেওয়া হয়। এতে বক্তব্য দেন মারিশ্যা জোন অধিনায়ক লে. কর্নেল মুনির হাসান, উপজেলা পরিষদের চেয়ারম্যান সুদর্শন চাকমা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বশিরুল হক ভূঁইয়া। এ ছাড়া উপস্থিত ছিলেন মারিশ্যা জোনের মেজর খন্দকার নায়েম, উপজেলা মৎস্য কর্মকর্তা নব আলো চাকমা প্রমুখ।মারিশ্যা জোন অধিনায়ক লে. কর্নেল মুনির হাসান বলেন, ‘পার্বত্য এলাকায় আমরা এলাকার উন্নয়ন ঘটাতে চাই। হতদরিদ্র ও বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য এ প্রকল্প হাতে নেওয়া হয়েছে।’