সব রান করলাম আমি, কিন্তু সেলিব্রেশনে ওই ব্যাটা হেলমেটরে আনার কী দরকার ছিল? ব্যাপারটা কি লিগাল হইল, ভাই? ও তো কিছুই করে নাই।
ব্যাটা, শুধু ব্যাট থাকলেই হয় না, ক্রিকেট খেলতে মাথাও লাগে। আর আমি তো মাথাটাই বাঁচাইছি, আমারে ছাড়া চলব কেমনে?
পত্রিকায় প্রায়ই লেখে ‘উড়ছেন মোস্তাফিজ’। এইবার সত্যি সত্যি উইড়া যামু। এই যানজট আর ভাল্লাগে না।
কী বিপদ! সেলিব্রেশনের সময়ও হাত সোজা রাখতে হয়, পরে আবার কে কখন বলবে, অ্যাকশনে সমস্যা!
ওই...
এই হাত দেখে জ্যোতিষী বলছিল, দ্বিতীয় ম্যাচে ৫ উইকেট পাব। উইকেট তো পরের কথা, বোলিংই পাইলাম না। এইবার জ্যোতিষীরে পাইলে...হাতের ছাপটা বসায় দিতাম।
আচ্ছা, আমি এক শ কইরা ফেসবুকে যে লাইক পাইলাম, তুই হ্যাটট্রিক কইরা মনে হয় তার চেয়ে বেশি লাইক পাইলি...আলোচনাও বেশি হইল। ব্যাপারটা কী বল তো?
আরে ভাই, ফেসবুকে লাইক পাইতে হ্যাটট্রিক করা লাগে না, চুলের স্টাইল বদলাইলেই হয়।
ডরাইছে!
ছবি: এএফপি ও িক্রকইনফো