বাঙলা সম্মিলনের প্রস্তুতি সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগ প্রাক্তন ছাত্রছাত্রী পুনর্মিলন পর্ষদ বাংলা সম্মিলনের প্রস্তুতি সভা ২৪ জানুয়ারি সন্ধ্যায় আইযয়ুব ভূঁইয়ার সভাপতিত্বে চেরাগী পাহাড় ইসলামাবাদী মেমোরিয়াল হলের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন শিহাব উদ্দিন মাহমুদ, রতন, সমীর কান্তি দাশ, খালেদা আক্তার, সুজিত কুমার দাশ, জিন্নাহ চৌধুরী, গোলাম মাওলা, কমরুদ্দিন আহমদ, বিকিরণ বড়ুয়া, আহমেদ মাওলা, এস এম তৈয়ব, চৌধুরী শাহজাহান প্রমুখ।
সভায় আগামী ৬ মার্চ বাঙলা সম্মিলনের সম্ভাব্য তারিখ ঠিক করা হয়। পুনর্মিলনে অংশগ্রহণ ১০০০ টাকা ও নতুন নিবন্ধন ২০০ টাকা নির্ধারণ, আগামী ৮ ফেব্রুয়ারি রোববার একই স্থানে পরবর্তী সভায় সংগঠনের নতুন কার্যকরী পর্ষদ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। বিস্তারিত জানা যাবে মুঠোফোনে (০১৭১১৭২২২, ০১৭১২১৫৭২০৩ ও ০১৫৫৪৩২০৩৫৩) নম্বরে। বিজ্ঞপ্তি।