বাচ্চা তেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একদিন একটা কাজে আম্মু আমাকে আমাদের গলির দোকানে পাঠাল। কিছুক্ষণ পর দোকানে আমাদের পাশের বাসার একটা ছেলে এল। ছেলেটার বয়স বছর চারেক হবে। ছেলেটাকে দেখে দোকানদার বলল, ‘কী লাগবে তোমার, খোকা? চিপস চকলেট, কী লাগবে?’ছেলেটা বলল, ‘বাচ্চা তেল লাগবে, বাচ্চা তেল।’ দোকানদার বলল, ‘বাচ্চা তেল, এটা আবার কী?’ছেলেটা বলল, ‘আরে বাচ্চা তেলও চেনেন না, বেবিঅয়েল, বেবিঅয়েল।’ ছেলেটার কথা শুনে তো দোকানদার হতভম্ব। এরপর থেকে ছেলেটাকে দেখলেই আমি বলতাম বাচ্চা তেল! বাচ্চা তেল!অনীরপশ্চিম উকিলপাড়া, ফেনী।