বাচ্চা-কাচ্চাদের মজার কাণ্ডকীর্তি নিয়ে সরস কৌতুকের অভাব ছিল না কোনোকালেই। উপভোগ করুন তারই কিছু নমুনাবাবা ও ছেলের মধ্যে কথা হচ্ছে—ছেলে: বাবা, আমি এত্ত বড় কখন হব?বাবা: তুমি কত বড় হতে চাও শুনি?ছেলে: আমি এমন বড় হতে চাই, যেদিন মাকে না জানিয়ে বাইরে গেলেও তিনি কিছু বলবেন না।বাবা: আমি নিজেই তো, বাবা, এখনো অত বড় হতে পারিনি। তোমার মাকে না জানিয়ে আমিই বাইরে যেতে পারি না, আর তুমি!রাম ও জনি দুই বন্ধু মার্বেল দিয়ে খেলতে খেলতে হুট করেই দৌড় দিল হাসপাতালের দিকে। রাম হাঁপাতে হাঁপাতে ডাক্তারকে বলল, ‘ডাক্তার, আমি একটি মার্বেল গিলে ফেলেছি। মার্বেলটা তাড়াতাড়ি বের করে দিন!’ডাক্তার বললেন, ‘হুম্ দেখছি, দাঁড়াও। তা তোমার সঙ্গে ও কি তোমার বড় ভাই নাকি?’ এ কথা শুনেই জনি বলল, ‘না না, ডাক্তার, ওর গিলে ফেলা মার্বেলটি খেলায় আমিই জিতেছি। মার্বেলটি তাড়াতাড়ি বের করে দিন না, প্লিজ।’প্রথম শ্রেণীতে শিক্ষক ছাত্রদের পড়া ধরছেন—শিক্ষক: বিল্টু, বলো তো রোম কখন তৈরি হয়েছিল?বিল্টু: রাতে, স্যার।শিক্ষক: তুমি কী মনে করে এটা বললে, বলো তো শুনি?বিল্টু: স্যার, আমার বাবা তো প্রায়ই বলেন যে রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে। তার মানে তো রাতই বোঝায়।ছোট্ট একটি ছেলে একটি বাসার সামনে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে ডোরবেল বাজানোর চেষ্টা করছে। এক বৃদ্ধ তাঁর এ চেষ্টা দেখে বললেন, ‘বাবু, কী করছো তুমি?’ ছেলেটি বলল, ‘কাকু, আমি এই ডোরবেলটি বাজানোর চেষ্টা করছি।’ এ কথা শুনে বৃদ্ধটি হাসিমুখে বেলটি নিজেই বাজিয়ে দিয়ে বললেন, ‘এবার বলো, তোমার জন্য আর কী করতে হবে?’ ‘এবার জলদি পালান। ধরা পড়ে গেলে মরেছেন।’ এ কথা বলেই পিচ্চি দিল ভোঁ দৌড়।ইংরেজি ক্লাসে শিক্ষক ও সঞ্জু—শিক্ষক: সঞ্জু, বলো তো ‘এইট’ এর অর্ধেক কত হয়?সঞ্জু: স্যার, লম্বায় না আড়াআড়িভাবে বলব?শিক্ষক: মানে কী?সঞ্জু: স্যার, লম্বায় অর্ধেক হলে হয় 0, আর পাশাপাশিভাবে অর্ধেক করলে হয় 3সকালে নাস্তার টেবিলে বসে বিল্লু আর জনির ঝগড়া লেগেছে। বিল্লু চিৎকার করে জনিকে বলছে, ‘তুমি একটা বুদ্ধু।’ বিল্লুর সঙ্গে কথায় না পেরে জনি তাঁদের বাবাকে গিয়ে বিল্লুর বিরুদ্ধে নালিশ করল। বাবা বিল্লুকে ডেকে বললেন, ‘অনেক করেছ, এখন জনির কাছে ক্ষমা চাও?’ এ কথা শুনে মুখ কাঁচুমাচু করে বিল্লু জনিকে বলল, ‘আমাকে ক্ষমা করে দাও, বুদ্ধু।’পাপ্পু এক দোকানে গেছে কেক কিনতে—পাপ্পু: ভাই কেকের দাম কত?দোকানদার: দুটি কেকের দাম ২৫ টাকা।পাপ্পু: তাহলে এই একটি কেকের দাম কত?দোকানদার: ১৩ টাকা।পাপ্পু: ঠিক আছে, ১২ টাকায় অন্য কেকটি দিয়ে দেন।প্রতিদিন সকালে বিল্টু হাঁটতে হাঁটতে স্কুলে যায়। স্কুলের পাশেই ছিল থানা। থানার সামনেই ১০ জন মোস্ট ওয়ান্টেড ব্যক্তির ছবি টাঙানো। ছবিগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখে সে চিৎকার করে উঠল। এই দেখে তার পাশের বন্ধুটি বলল, ‘কিরে এত চিৎকার করছিস কেন?’ পাপ্পু বলল, ‘আরে দেখেছিস কেমন ভাগ্য! আমার বাবাকে দেশের এখন কত্ত প্রয়োজন! তোর বাবা কি এত বড় হতে পেরেছে নাকি! তো, চিৎকার করব নাকি কাঁদব!