ছোট্ট ছেলেটার চেঁচামেচি আর দুষ্টুমিতে বিমানের যাত্রীরা সবাই অতিষ্ঠ। অবশেষে সামনের সারিতে বসা এক মধ্যবয়স্ক লোক উঠে দাঁড়ালেন। স্বভাবসুলভ ভঙ্গিতে বললেন, ‘এই ছেলে, এখানে দুষ্টুমি না করে বাইরে গিয়ে খেলা করোগে, যাও!’বাবা যুদ্ধে যাচ্ছেন। ছোট্ট জনি ডুকরে কেঁদে উঠল, ‘যেয়ো না বাবা!’বাবা বললেন, ‘আমাকে যে যেতেই হবে রে।’‘না বাবা, না! তুমি আমাকে ফেলে যেয়ো না।’ চিৎকার করে কেঁদে উঠল জনি।এমন সময় পেছনে এসে দাঁড়ালেন জনির মা। বললেন, ‘কাঁদে না বাবা, এখন থেকে আমি তোমাকে চিপস কিনে দেব।’চোখ মুছল জনি। হাসিমুখে বলল, ‘ঠিক আছে বাবা, টা টা!’জামাল সাহেব দেখলেন, একটা বাচ্চাছেলে একটা বিড়ালের লেজ ধরে টানছে। জামাল সাহেব ধমকে উঠলেন, ‘এই! বিড়ালটার লেজ ধরে টানছ কেন? ছেড়ে দাও!’ছেলেটা বলল, ‘আমি তো টানছি না! কেবল ধরে রেখেছি। উল্টো ওই আমাকে টানছে!’মা: খোকন! বাইরে গিয়ে খেলো। তোমার বাঁশির শব্দের যন্ত্রণায় বাবার পড়তে অসুবিধে হচ্ছে। খোকন: সে কী! তাহলে বাবার এত পড়ালেখা করে কী লাভ হলো? আমি তো এত শব্দেও দিব্যি পড়তে পারি!ওজন মাপক যন্ত্রের ওপর দাঁড়িয়ে বড় ভাই বলছে ছোট ভাইকে: দেখেছ, এটা একেবারেই ব্যথা দেয় না।ছোট ভাই: তাহলে মা এটার ওপর দাঁড়িয়েই অমন চিৎকার করে ওঠে কেন? বাবা: পিন্টু! তুমি যদি এখনই খেলা বন্ধ না করো, আমি পাগল হয়ে যাব।পিন্টু: বাবা, আমার ধারণা তুমি ইতিমধ্যেই পাগল হয়ে গেছ। আমি খেলা বন্ধ করেছি আরও আধঘণ্টা আগে। এখন তো কেবল খেলনাগুলো গুছিয়ে রাখছিলাম।শিক্ষক প্রশ্ন করলেন: বলো তো বাচ্চারা, কাউ কেমন শব্দ করে?বাচ্চারা সমস্বরে উত্তর দিল: হাম্বা।শিক্ষক বললেন: গুড! এখন বলো তো, গোট কেমন শব্দ করে?বাচ্চারা বলল: ভ্যাএএ।শিক্ষক: গুড! এখন বলো তো, মাউস কেমন শব্দ করে?বাচ্চারা: ক্লিক!বাবা: পল্টু! তুমি চার বিষয়ে ফেল করেছ, আর একটা মাত্র বিষয়ে পাস করেছ? তোমার সমস্যা কী?পল্টু: আমি বোধ হয় একটা বিষয়ে বেশি মনোযোগ দিয়ে ফেলেছিলাম।সংগ্রহ: মো. সাইফুল্লাহ