বাছাই করা চাকরি

বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন
পদের নাম: উপসহকারী পরিচালক
পদের সংখ্যা: ২৫টি
গ্রেড: ১১তম
বয়স: ৩০/১০/২০১৪ তারিখে অনূর্ধ্ব ৩০ বছর হতে হবে। মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র/কন্যার ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর।
যোগ্যতা: কৃষিতে ডিপ্লোমা।
বেতন: মাসিক ৬,৪০০ টাকা + প্রচলিত বিধি মোতাবেক অন্যান্য ভাতা।
আবেদনের ঠিকানা:
আবেদনপত্র সচিব, বিএডিসি, কৃষিভবন (১১ তলা), ৪৯-৫১ দিলকুশা বা/এ, ঢাকা-১০০০ ঠিকানায় অবশ্যই পৌঁছাতে হবে। আবেদনপত্রের সঙ্গে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের অনুকূলে সোনালী ব্যাংক, কৃষি ভবন শাখা, ঢাকায় যেকোনো তফসিল ব্যাংক থেকে ৩০০ টাকা মূল্যের ব্যাংক ড্রাফট (অফেরতযোগ্য) দাখিল করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ২০ নভেম্বর, ২০১৪

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
পদের নাম: প্রভাষক কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ
পদের সংখ্যা: ০২টি
যোগ্যতা: প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক (সম্মান/ইঞ্জিনিয়ারিং) ও মাস্টার্স পরীক্ষায় ন্যূনতম সিজিপিএ ৩.৫০ (৪.০০ স্কেলে) থাকতে হবে। তবে মাস্টার্স ডিগ্রিধারী যোগ্য প্রার্থী না পাওয়া গেলে আগে বছর মেয়াদি স্নাতক (সম্মান/ইঞ্জিনিয়ারিং) ডিগ্রিধারী নিয়োগ করা যেতে পারে।
বেতন স্কেল: টা. ১১,০০০-৪৯০ x ৭-১৪৪৩০-ইবি-৫৪০ x ১১-২০৩৭০/-
আবেদনের ঠিকানা:
রেজিস্ট্রারের অনুকূলে সিলেট শহরের যেকোনো তফসিলী ব্যাংকের শাখার ওপর ৫০০ টাকার এমআইসিআর ব্যাংক ড্রাফট অথবা সমমূল্যের পে-অর্ডার (পোস্টাল অর্ডার গ্রহণযোগ্য নয়) আবেদনের সঙ্গে সংযুক্ত করতে হবে। ৮ সেট দরখাস্ত রেজিস্ট্রারের অফিসে পৌঁছাতে হবে। আবেদন ফরম অফিস চলাকালীন রেজিস্ট্রারের দপ্তর থেকে সরাসরি অথবা ১০ টাকা মূল্যের অব্যবহৃত ডাকটিকিটসহ নিজ ঠিকানাসংবলিত খাম পাঠিয়ে সংগ্রহ করা যাবে। বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট (www.sust.edu) থেকেও আবেদন ফরম ডাউনলোড করা যাবে।
আবেদনের শেষ তারিখ: ১৩ নভেম্বর ২০১৪

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়
পদের নাম: ডে-কেয়ার অফিসার
পদের সংখ্যা: ০৮টি
বয়স: অনূর্ধ্ব ৩০ বছর
যোগ্যতা: যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি পাস অথবা সরকারি উন্নয়ন প্রকল্পে তিন বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতাসহ দ্বিতীয় বিভাগে স্নাতক ডিগ্রি পাস।
সাকুল্যে বেতন: ১৩,৫০০/-
আবেদনের ঠিকানা:
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়, পরিবহন পুল ভবন, কক্ষ নম্বর-৮১১, সচিবালয় লিংক রোড, ঢাকা-১০০০।
আবেদনের শেষ তারিখ: ১০ নভেম্বর ২০১৪
পরিবেশ ও বন মন্ত্রণালয়
পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর
পদের সংখ্যা: ০৫টি
বয়স: অনূর্ধ্ব ১৮-৩২ বছর
যোগ্যতা: কোনো শিক্ষা বোর্ড কর্তৃক স্বীকৃত কোনো কলেজ/বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি বা সমমান এবং বাংলা ও ইংরেজি টাইপিংয়ে যথাক্রমে ২০ ও ২৮ শব্দ মুদ্রণ গতি থাকতে হবে।
বেতন: ৪৭০০-৯৭৪৫/-
আবেদনের ঠিকানা: ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট, পরিবেশ ও বন মন্ত্রণালয়, পুরাতন বন ভবন (ষষ্ঠ ও সপ্তম তলা), ১০১ মহাখালী, ঢাকা-১২১২। উল্লেখিত পদের জন্য ১৫০ টাকার অফেরতযোগ্য পে-অর্ডার /ব্যাংক ড্রাফট বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের অনুকূলে প্রদান করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ৯ নভেম্বর ২০১৪
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ
পদের নাম: চিকিৎসা সহকারী
পদের সংখ্যা: ১৭টি
যোগ্যতা: যেকোনো এসএসসি পাসসহ যেকোনো মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল থেকে তিন বছরের ডিপ্লোমা পাস এবং বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ থেকে রেজিস্ট্রেশন প্রাপ্ত।
বেতন: ৬৪০০-১৪২৫৫/-
বয়স: ১৮-৪০ বছর। মুক্তিযোদ্ধার সন্তান হলে সর্বোচ্চ ৪২ বছর।
আবেদনের ঠিকানা : চেয়ারম্যান, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ, রাঙামাটিকে সম্বোধন করে সিভিল সার্জন, রাঙামাটি পার্বত্য জেলা কার্যালয়ে অফিস চলাকালীন দাখিল করতে হবে। আবেদনপত্রের সঙ্গে চেয়ারম্যান, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ, রাঙামাটি বরাবরে ৩০০ টাকার ব্যাংক ড্রাফট /পে-অর্ডার সংযুক্ত করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ১৩ নভেম্বর ২০১৪
বিস্তারিত দেখুন: www.prothom-alojobs.com