বাছাই চাকরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড

পদের নাম: সেলস সুপারভাইজার।
বয়স: অনূর্ধ্ব ৩২ বছর।
যোগ্যতা: খ্যাতনামা কোনো বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক।
অভিজ্ঞতা: বিক্রয় পেশায় কমপক্ষে চার বছরের ও সুপারভাইজার পদে দুই বছরের কাজের অভিজ্ঞতা (এফএমসিজি কোম্পানিতে কাজ করার অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে। দেশের যেকোনো স্থানে চাকরি করা ও ব্যাপক ভ্রমণের মানসিকতা থাকতে হবে।
আবেদনের ঠিকানা: যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত ও সদ্য তোলা পাসপোর্ট সাইজ ছবিসহ মহাব্যবস্থাপক, মানবসম্পদ বিভাগ, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড, রূপায়ণ সেন্টার (১১ তলা), ৭২ মহাখালী, বা/এ, ঢাকা ১২১২ ঠিকানায় আবেদন পাঠাতে হবে। অথবা ই-মেইল করা যাবে [email protected] এই ঠিকানায়।
আবেদনের শেষ তারিখ: ২৭ ফেব্রুয়ারি ২০১৬। সূত্র: ১২ ফেব্রুয়ারির প্রথম আলোর ক্রোড়পত্র চাকরিবাকরি, পৃ. ১।

ওয়ালটন গ্রুপ
পদের নাম: কম্পিউটার ইঞ্জিনিয়ার (সফটওয়্যার, আর অ্যান্ড ডি, নেটওয়ার্ক, সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন)।
বয়স: সর্বোচ্চ ৩৫ বছর।
বেতন: আলোচনা সাপেক্ষে।
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
যোগ্যতা: যেকোনো সরকারি/স্বীকৃত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং অথবা ডিপ্লোমা।
আবেদনের ঠিকানা: আগ্রহী প্রার্থীকে স্বহস্তে লিখিত আবেদনপত্রের সঙ্গে জীবনবৃত্তান্ত ও সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি অপারেটর ডিরেক্টর, এইচআরএম, পিআর অ্যান্ড অ্যাডমিন বিভাগ ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, চন্দ্রা কালিয়াকৈর, গাজীপুর—এই ঠিকানায় ডাকযোগে বা সরাসরি অথবা মেইল: [email protected]—এই ঠিকানায় পাঠাতে হবে।
আবেদনের শেষ তারিখ: ২৮ ফেব্রুয়ারি ২০১৬। সূত্র: ২৯ জানুয়ারির প্রথম আলোর ক্রোড়পত্রের চাকরিবাকরি পৃ. ৪। জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো
পদের নাম: জনশক্তি জরিপ কর্মকর্তা।
পদের সংখ্যা: ২৪।
বয়স: ২৪-০১-২০১৬ তারিখে অনূর্ধ্ব ৩০ বছর।
যোগ্যতা: স্বীকৃতপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি অথবা পরিসংখ্যানসহ যেকোনো একটি বিষয়ে স্নাতক ডিগ্রি। শিল্প অথবা বাণিজ্যিক প্রতিষ্ঠানে কমপক্ষে এক বছরের অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন: ১২৫০০-৩০২৩০ টাকা। যেসব জেলার প্রার্থীদের আবেদনের প্রয়োজন নেই (জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০ ডিসেম্বর, ২০০৯ তারিখের পরিপত্র অনুযায়ী): ফরিদপুর, রাজবাড়ী, খাগড়াছড়ি, রাঙামাটি, রাজশাহী, পাবনা, ঝিনাইদহ, মাগুরা, কুষ্টিয়া ও বরগুনা।
আবেদনের ঠিকানা: জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত নির্ধারিত ফরমে উল্লেখকৃত তথ্যসহ আবেদন করতে হবে। নির্ধারিত আবেদন ফরম বিএমটির ওয়েবসাইট (www.bmet.gov.bd) থেকে ডাউনলোড করা যাবে। আবেদনপত্র পরিচালক (প্রশাসন ও অর্থ), জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো, ৮৯/২, কাকরাইল, ঢাকা ১০০০ বরাবর অফিস চলাকালে ডাকযোগে পৌঁছাতে হবে। আবেদনপত্রের সঙ্গে সদ্য তোলা পাসপোর্ট সাইজের সত্যায়িত চার কপি রঙিন ছবি, জন্ম নিবন্ধন/জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভা/সিটি করপোরেশনের ওয়ার্ড কমিশনার কর্তৃক প্রদত্ত নিজ জেলা ও নাগরিকত্বের সনদপত্র, নবম ও তদূর্ধ্ব গ্রেডের সরকারি কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদের মূল কপি, শিক্ষাগত যোগ্যতার সমর্থনে বোর্ড/বিশ্ববিদ্যালয় থেকে ইস্যুকৃত মূল/সাময়িক সনদপত্রের সত্যায়িত ফটোকপি, পরীক্ষা ফি বাবদ পরিচালক (প্রশাসন ও অর্থ), জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো, ৮৯/২, কাকরাইল, ঢাকার বরাবরে ১০০ টাকা মূল্যের পে-অর্ডার/ব্যাংক ড্রাফট (অফেরতযোগ্য) এবং প্রার্থীর নাম ও বর্তমান ঠিকানা উল্লেখপূর্বক ১০ টাকা মূল্যমানের অব্যবহৃত ডাকটিকিটযুক্ত ৯.৫x৪.৫ ইঞ্চিবিশিষ্ট একটি ফেরত খাম সংযুক্ত করতে হবে। খামের ওপর প্রার্থীর পদের নাম ও নিজ জেলা উল্লেখ করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ২৩ ফেব্রুয়ারি ২০১৬।

ব্র্যাক
পদের নাম: সেলস অফিসার।
যোগ্যতা: এইচএসসি।
বয়স: সর্বোচ্চ ৩৫ বছর।
অভিজ্ঞতা: ভোগ্যপণ্য বিক্রয়ে এক বছরের অভিজ্ঞতা ও কম্পিউটার পরিচালনায় দক্ষ।
কর্মস্থল: বাংলাদেশের যেকোনো জেলা।
বেতন: মাসিক বেতন সর্বসাকল্যে ৯০০০ টাকা। বেতনের অতিরিক্ত টিএ/ডিএ ও মোবাইল বিলের ব্যবস্থা আছে।
আবেদনের ঠিকানা: আগ্রহী প্রার্থীদের মোবাইল নম্বর উল্লেখপূর্বক জীবনবৃত্তান্ত, সব প্রাতিষ্ঠানিক শিক্ষা ও অভিজ্ঞতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং সম্প্রতি তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবিসহ ব্র্যাক মানবসম্পদ বিভাগ, ব্র্যাক সেন্টার (৫মতলা), ৭৫ মহাখালী, ঢাকা-১২১২ ঠিকানায় আবেদন করতে হবে। আবেদনপত্র ও খামের ওপর আবেদনকৃত পদের নাম এবং EN-080216 উল্লেখ করতে হবে। ব্র্যাকের সাবেক কর্মীদের ক্ষেত্রে জীবনবৃত্তান্তে পিন উল্লেখ করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ২৭ ফেব্রুয়ারি ২০১৬। সূত্র: ১২ ফেব্রুয়ারির প্রথম আলো ক্রোড়পত্র, চাকরিবাকরি পৃ. ২।

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৩ (মুক্তিযোদ্ধা কোটা)
পদের নাম: সহকারী হিসাবরক্ষক/সহকারী প্ল্যান্ট হিসাবরক্ষক।
পদের সংখ্যা: ৫৩।
বয়স: ২২-০২-১৬ তারিখে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যাদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর এবং মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যার পুত্র-কন্যাদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩০ বছর।
যোগ্যতা ও অভিজ্ঞতা: বাণিজ্যে স্নাতকসহ ন্যূনতম ২টি দ্বিতীয় শ্রেণি/বিভাগ অথবা সিজিপিএ ৪-এর মধ্যে ২.২৫ অথবা সিজিপিএ ৫-এর মধ্যে ২.৫ থাকতে হবে। কোনো তৃতীয় বিভাগ বা সমমানের ডিগ্রি গ্রহণযোগ্য হবে না। অবশ্যই কম্পিউটার জ্ঞানসম্পন্ন হতে হবে।
বেতন: চুক্তিকালীন নির্ধারিত বেতন ১৪৮০০ টাকা, তৎসহ চুক্তি অনুযায়ী অন্যান্য ভাতা ও সুবিধাদি দেওয়া হবে। চুক্তির মেয়াদকালে সংশ্লিষ্ট নীতিমালা মোতাবেক নিয়মিত হলে পবিস বেতনকাঠামো ২০০৯ অনুযায়ী ১৫২৮০ টাকা স্কেলে বেতন নির্ধারিত হবে। আবেদনের ঠিকানা: নির্ধারিত আবেদন ফরম (ফরম-৩) বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ওয়েবসাইট ( www.reb.gov.bd) ও ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর ওয়েবসাইট (www.dhakapbs3.org.bd) থেকে ডাউনলোড করে সংগ্রহ করতে হবে (পূরণযোগ্য প্রবেশপত্রসহ)। আবেদন ফরম A4 সাইজের কাগজে হতে হবে। আবেদনপত্র সিনিয়র জেনারেল ম্যানেজার, ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৩, গেন্ডা, সাভার, ঢাকার বরাবরে ডাক/কুরিয়ার সার্ভিসের মাধ্যমে/নির্ধারিত বাক্সে সরাসরি পৌঁছাতে হবে। আবেদনপত্রের সঙ্গে প্রার্থীর সদ্য তোলা দুই কপি পাসপোর্ট আকারের ছবি (প্রথম শ্রেণির কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে) এবং ১০০ টাকা মূল্যমানের ক্রসড পোস্টাল অর্ডার সিনিয়র জেনারেল ম্যানেজার, ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৩, গেন্ডা, সাভার, ঢাকার অনুকূলে সংযুক্ত করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ২২ ফেব্রুয়ারি ২০১৬।
দ্য মেটাল (প্রা.) লিমিটেড
পদের নাম: রিজিওনাল ইনচার্জ।
যোগ্যতা: প্রার্থীকে বিএসসি কৃষি, বিএসসি কৃষি প্রকৌশলী, বিএসসি প্রকৌশলী (মেকানিক্যাল/অটোমোবাইল) অথবা স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্নাতকোত্তর ডিগ্রি পাস হতে হবে।
অভিজ্ঞতা: কোনো আঞ্চলিক অফিসের দায়িত্ব পালনে ন্যূনতম চার থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। গ্রাহক পর্যায়ে কৃষি যন্ত্রপাতি বিক্রয় ও ক্রেডিট কালেকশনের পূর্ব অভিজ্ঞতাকে অগ্রাধিকার প্রদান করা হবে। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের যেকোনো অঞ্চলে কাজ করার মানসিকতা এবং প্রার্থীর বৈধ লাইসেন্স ও মোটরসাইকেল চালনায় পারদর্শিতা থাকতে হবে।
আবেদনের ঠিকানা: আগ্রহী প্রার্থীদের আবেদনপত্র, পূর্ণ জীবনবৃত্তান্ত (যোগাযোগের নম্বরসহ), জাতীয় পরিচয়পত্র এবং সদ্য তোলা এক কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবিসহ খামের ওপর পদের নাম উল্লেখপূর্বক মহাব্যবস্থাপক ও প্রধান, মানবসম্পদ বিভাগ, দ্য মেটাল (প্রা.) লিমিটেড, পিবিএল টাওয়ার (১০ম তলা), ১৭, নর্থ গুলশান বা/এ, গুলশান সার্কেল-২, ঢাকা ১২১২ এই ঠিকানায় পাঠাতে হবে।
আবেদনের শেষ তারিখ: ২৯ ফেব্রুয়ারি ২০১৬। সূত্র: ১২ ফেব্রুয়ারির প্রথম আলোর ক্রোড়পত্র, চাকরিবাকরি পৃ. ৪।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়
পদের নাম নার্স মিডওয়াইফ।
পদের সংখ্যা: ১১।
বয়স: ০১-০১-১৬ তারিখে সর্বনিম্ন ১৮ এবং সর্বোচ্চ ৩০ বছর।
বেতন: ১১৩০০-২৭৩০০ (গ্রেড-১২)।
যোগ্যতা: কোনো স্বীকৃত নার্সিং ইনস্টিটিউট থেকে নার্সিং বিষয়ে ডিপ্লোমা। বাংলাদেশ নার্সিং কাউন্সিল থেকে রেজিস্ট্রেশনপ্রাপ্ত হতে হবে। যেসব জেলার প্রার্থীদের আবেদনের প্রয়োজন নেই: গাজীপুর, টাঙ্গাইল, ফরিদপুর, রাঙামাটি, ফেনী, চাঁদপুর, রাজশাহী, সিরাজগঞ্জ, খুলনা, বাগেরহাট, নড়াইল, কুষ্টিয়া, বরিশাল, ভোলা, ঝালকাঠি ও পিরোজপুর।
আবেদনের ঠিকানা: আবেদনকারীকে পরিচালক (প্রশাসন), জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (নিপোর্ট) ১৩/১ শেখ সাহেব বাজার রোড, আজিমপুর, ঢাকা ১২০৫ বরাবর ডাকযোগে কুরিয়ারে আবেদনপত্র পৌঁছাতে হবে। আবেদনপত্রের সঙ্গে শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত ফটোকপি, সদ্য তোলা পাসপোর্ট সাইজের তিন কপি সত্যায়িত ছবি, প্রার্থীর নিজ এলাকার ইউনিয়ন চেয়ারম্যান/পৌরসভার মেয়র/ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক নাগরিকত্ব ও স্থায়ী বাসিন্দার সনদপত্র প্রথম শ্রেণির সরকারি কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র, অভিজ্ঞতা সনদের সত্যায়িত ফটোকপি এবং মহাপরিচালক, নিপোর্টের অনুকূলে পরীক্ষার ফি বাবদ ১০০ টাকা ট্রেজারি চালানের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক/সোনালী ব্যাংক ট্রেজারি শাখায় হিসাব কোড নম্বর ১-২৭৯১-০০২০-২৬৮১-এ জমা প্রদান করে চালানের মূল কপি ও একটি সত্যায়িত ফটোকপি সংযুক্ত করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ২৮ ফেব্রুয়ারি ২০১৬।
ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল)
পদের নাম : টেকনিক্যাল ইন্সপেক্টর।
যোগ্যতা: ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল/ইলেকট্রনিকস/মেকানিক্যাল/সিভিল/এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং। কম্পিউটার জ্ঞান থাকতে হবে।
বেতন: মাসিক সর্বমোট বেতন ও ভাতা ১৪০০০ টাকা।
আবেদনের ঠিকানা: আগ্রহী প্রার্থীদের আবেদনপত্র ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড, ইউটিসি ভবন (লেভেল-১৭), ৮ পান্থপথ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫—এই ঠিকানায় পাঠাতে হবে। আবেদনপত্রের সঙ্গে বায়োডাটা/জীবনবৃত্তান্ত (মোবাইল ফোন নম্বরসহ), এসএসসি ও ডিপ্লোমা কোর্সের সনদপত্র ও প্রশংসাপত্রের সত্যায়িত কপি, নাগরিকত্ব সনদপত্র/জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি এবং এক কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সংযুক্ত করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ২ মার্চ ২০১৬। সূত্র: ৩১ জানুয়ারির প্রথম আলো পৃ. ১২।