বাছাই চাকরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ
পদের নাম: ঊর্ধ্বতন মাস্টার পাইলট।
পদের সংখ্যা: ১৩।
বয়স: ২৮ থেকে ৪৫ বছর।
যোগ্যতা: প্রার্থীকে উচ্চমাধ্যমিক পাস হতে হবে। কর্ণফুলী এন্ডোর্সমেন্টসহ প্রথম শ্রেণির ইনল্যান্ড মাস্টার সনদধারীদের দুই বছর চাকরি করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: ১৬০০০-৩৮৬৪০ টাকা।
আবেদনের ঠিকানা: আগ্রহী প্রার্থীদের আবেদনপত্র নির্ধারিত তারিখের মধ্যে সচিব, বিআইডব্লিউটিএ, ১৪১-১৪৩, মতিঝিল, বা/এ (ষষ্ঠ তলা), ঢাকা ১০০০ বরাবরে আবেদনপত্র পৌঁছাতে হবে। আবেদনপত্রের সঙ্গে সদ্য তোলা পাসপোর্ট সাইজের (ফ্রন্ট ভিউ) ৩ কপি সত্যায়িত ছবি, বিআইডব্লিউএ-এর অনুকূলে ৩০০ টাকার ব্যাংক ড্রাফট/পোস্টাল অর্ডার/পে-অর্ডার ও পাঁচ টাকা মূল্যমানের ডাকটিকিট যুক্ত প্রার্থীর ঠিকানা সংবলিত ফেরত খাম সংযুক্ত করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ১৬ আগস্ট ২০১৬।