বাছাই চাকরি
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়
পদের নাম: সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর।
পদের সংখ্যা: ৫।
বয়স: ৩০-১১-১৫ তারিখে অনূর্ধ্ব ৩০।
যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ কম্পিউটার ব্যবহার-সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডেটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদির সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি ও বাংলায় যথাক্রমে ৩০ ও ২৫ শব্দ।
বেতন: ১০২০০-২৪৬৮০ টাকা।
আবেদনের ঠিকানা: আগ্রহী প্রার্থীদের আবেদনপত্র নির্বাহী পরিচালক, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ, সেতু ভবন, নিউ এয়ারপোর্ট রোড, বনানী, ঢাকা-১২১২ বরাবর আবেদন করতে হবে। আবেদনপত্রের সঙ্গে প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সব শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার মূল সনদের সত্যায়িত অনুলিপি, চারিত্রিক সনদ, সত্যায়িত সদ্য তোলা পাসপোর্ট আকারের তিন কপি ছবি এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি করপোরেশনের চেয়ারম্যান/ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি/কর্মকর্তার স্বাক্ষরিত নাগরিকত্ব সনদের সত্যায়িত কপি এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের অনুকূলে ১০০ টাকার পে-অর্ডার/ব্যাংক ড্রাফট (অফেরতযোগ্য) সংযুক্ত করতে হবে। খামের ওপরে পদের নাম স্পষ্টাক্ষরে উল্লেখ করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ৩০ নভেম্বর ২০১৬।
অগ্রণী ব্যাংক লিমিটেড
পদের নাম: সিনিয়র অফিসার (ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস প্রকৌশলী)।
পদের সংখ্যা: ১০।
বয়স: ৪-১২-২০১৬ তারিখে সর্বোচ্চ ৩০ বছর।
যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস প্রকৌশল বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ প্রাপ্ত হতে হবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাসমূহে ন্যূনতম ২টিতে প্রথম বিভাগ/শ্রেণি/সমমানের গ্রেড পয়েন্ট থাকতে হবে। কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ/শ্রেণি/সমমানের গ্রেড পয়েন্ট গ্রহণযোগ্য হবে না।
বেতন: ২২০০০-৫৩০৬০ টাকা।
যেভাবে আবেদন: আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট (www.erecruitment.bb.org.bd) এ গিয়ে প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র দিয়ে অনলাইন অ্যাপ্লিকেশন ফরম পূরণের মাধ্যমে দরখাস্ত করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ৪ ডিসেম্বর ২০১৬।
সূত্র: বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট।
শক্তি ফাউন্ডেশন ফর ডিসঅ্যাডভান্টেজড উইমেন
পদের নাম: এরিয়া সুপারভাইজার।
পদের সংখ্যা: ১০।
বয়স: সর্বোচ্চ ৪০ বছর।
যোগ্যতা: কৃষিবিজ্ঞানে স্নাতক।
অভিজ্ঞতা: কৃষি কার্যক্রমে পাঁচ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। কৃষি ক্যালেন্ডার নিয়ে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: শিক্ষানবিশকাল (১ বছর) সর্বসাকল্যে ২৮,০০০ টাকা।
আবেদনের ঠিকানা: আগ্রহী প্রার্থীদের স্বহস্তে লিখিত আবেদনপত্র নির্ধারিত তারিখের মধ্যে সিনিয়র ডিরেক্টর, এইচআর ডিপার্টমেন্ট, শক্তি ফাউন্ডেশন ফর ডিসঅ্যাডভান্টেজড উইমেন, বাড়ি নম্বর-৪, রোড নম্বর-২৭, ব্লক-জে, বনানী, ঢাকা-১২২৩ ঠিকানায় ডাকযোগে প্রেরণ করতে হবে। আবেদনের সঙ্গে সাদা কাগজে জীবনবৃত্তান্ত, ফোন নম্বরসহ দুজন রেফারেন্সকারীর নাম, ঠিকানা ও ফোন নম্বরসহ, সদ্য তোলা পাসপোর্ট সাইজের দুই কপি ছবি, সব শিক্ষাগত যোগ্যতার মূল সনদের স্পষ্ট ফটোকপি, অভিজ্ঞতার সনদের ফটোকপি এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দিতে হবে।
আবেদনের শেষ তারিখ: ২৩ নভেম্বর ২০১৬।
সূত্র: ১২ নভেম্বর প্রথম আলো।