বাছাই চাকরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন

পদের নাম: মেডিকেল অফিসার।

পদের সংখ্যা: ১২।

বয়স: ১৮-০১-২০১৭ তারিখে ৩০ বছর।

যোগ্যতা: এসএসসি অথবা এইচএসসিতে প্রথম বিভাগসহ কমপক্ষে ৬০% নম্বরপ্রাপ্ত এমবিবিএস ডিগ্রিধারী হতে হবে।

বেতন: ২২০০০-৫৩০৬০ টাকা।

আবেদনের ঠিকানা: আগ্রহী প্রার্থীদের জিইপি/রেজিস্ট্রি ডাক/কুরিয়ার সার্ভিসযোগে সচিব, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন, পরমাণু ভবন, ই-১২/এ, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা ১২০৭ বরাবর পৌঁছাতে হবে। আবেদনপত্রের সঙ্গে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের অনুকূলে ৩০০ টাকার পোস্টাল অর্ডার, ৩ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি সংযুক্ত করতে হবে। প্রার্থীদের সরকার নির্ধারিত চাকরির আবেদন ফরমে আবেদন দাখিল করতে হবে। আবেদন ফরমের নমুনা অফিসের ওয়েবসাইট www.baec.gov.bd বা জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.mopa.gov.bd থেকে ডাউনলোড করা যাবে।

আবেদনের শেষ তারিখ: ১৮ জানুয়ারি ২০১৭।

সূত্র: ২৮ ডিসেম্বর প্রথম আলো, পৃ. ৯।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

পদের নাম: অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক।

পদের সংখ্যা: ২৬।

বয়স: ১৮-১২-২০১৬ তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে।

যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান থেকে অন্যূন দ্বিতীয় বিভাগে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার ব্যবহারসংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডেটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদির সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা ২০ শব্দ এবং ইংরেজি ২০ শব্দ।

যেসব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন: ঢাকা, নরসিংদী, গাজীপুর, নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, চট্টগ্রাম, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, রাঙামাটি, কক্সবাজার, খাগড়াছড়ি, বান্দরবান, রাজশাহী, সিরাজগঞ্জ, পাবনা, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, খুলনা, যশোর, নড়াইল, বাগেরহাট, বরিশাল, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, ঠাকুরগাঁও। তবে মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী/এতিম, আনসার ও উপজাতি কোটার প্রার্থীরা সব জেলা থেকে আবেদন করতে পারবেন।

যেভাবে আবেদন: আগ্রহী প্রার্থীদের http://dncrp.teletalk.com.bd এই ওয়েবসাইটে গিয়ে বিজ্ঞপ্তিতে উল্লেখিত নিয়মানুযায়ী আবেদনপত্র পূরণ করতে হবে।

আবেদন শুরু ও জমাদানের শেষ তারিখ: ১২ জানুয়ারি সকাল ১০টা থেকে ৩১ জানুয়ারি বিকেল ৫টা পর্যন্ত।

সূত্র: ২৩ ডিসেম্বর প্রথম আলো, পৃ. ৩০।

বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান)

পদের নাম: বৈজ্ঞানিক কর্মকর্তা।

পদের সংখ্যা: ১৫।

বয়স: ১ ডিসেম্বর ২০১৬ তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে।

যোগ্যতা: পুষ্টি বা খাদ্য ও পুষ্টি পরিকল্পনা বা গার্হস্থ্য অর্থনীতি বা ফুড টেকনোলজি বা প্রাণরসায়ন বা কৃষি বা উদ্ভিদবিজ্ঞান বা মৎস্য বা পশুপালন বা পরিসংখ্যান বিষয়ে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রিসহ মাস্টার অব ফিলসফি (এমফিল) বা মাস্টার অব প্রফেশনাল স্টাডিজ (এমপিএস) ডিগ্রি এবং শিক্ষা জীবনে ১টিতে প্রথম বিভাগ/শ্রেণি থাকতে হবে।

তবে কোনো পরীক্ষায় তৃতীয় শ্রেণি গ্রহণযোগ্য হবে না।

যেভাবে আবেদন: আগ্রহী প্রার্থীদের http://birtan.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে বিজ্ঞপ্তিতে উল্লেখিত নিয়মানুযায়ী অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ১৫ জানুয়ারি ২০১৭, সন্ধ্যা ৬টা।

সূত্র: ২৩ ডিসেম্বর ডেইলি স্টার,

পৃ. ১৩।