বাছাই চাকরি
বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড
পদের নাম: সহকারী প্রোগ্রামার।
পদের সংখ্যা: ৬।
বয়স: ৩১-১২-২০১৬ তারিখে ১৮ থেকে ৩০ বছর।
যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা বিএসসি ইন (ইঞ্জিনিয়ারিং) অথবা কম্পিউটার সায়েন্স। প্রোগ্রামিংয়ের জন্য স্ট্যান্ডার্ড টেস্টে অবশ্যই উত্তীর্ণ হতে হবে।
বেতন: ২২০০০-৫৩০৬০ টাকা।
আবেদনের ঠিকানা: আবেদনের নির্ধারিত ফরম www.bkkb.gov.bd ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে। আবেদনপত্রের সঙ্গে পরীক্ষার ফি বাবদ মহাপরিচালক, বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড, ঢাকার অনুকূলে ৩০০ টাকা ব্যাংক ড্রাফট/পে-অর্ডার সংযুক্ত করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ৩১ জানুয়ারি ২০১৭।
সূত্র: বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের ওয়েবসাইট।
বাণিজ্য মন্ত্রণালয়
পদের নাম: সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর।
পদের সংখ্যা: ১৪।
বয়স: ১ জানুয়ারি ২০১৭ তারিখে ১৮ থেকে ৩০ বছর।
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি। সাঁটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ এবং বাংলায় ৪৫ শব্দ।
বেতন: ১১০০০-২৬৫৯০ টাকা।
যেসব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন: ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, জামালপুর, শেরপুর, টাঙ্গাইল, গোপালগঞ্জ, শরীয়তপুর, চট্টগ্রাম, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, রাজশাহী, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, কুড়িগ্রাম, দিনাজপুর, ঠাকুরগাঁও, কুষ্টিয়া, বরিশাল, ভোলা, পটুয়াখালী, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার।
যেভাবে আবেদন: আগ্রহী প্রার্থীদের http://mincom.teletalk.com.bd এই ওয়েবসাইটে গিয়ে বিজ্ঞপ্তিতে উল্লেখিত নিয়মানুযায়ী অনলাইনে আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ২২ জানুয়ারি ২০১৭, সন্ধ্যা ৬টা পর্যন্ত।