বাছাই চাকরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন
পদের নাম: সিনিয়র অফিসার।
পদের সংখ্যা: ৫০।
যোগ্যতা: স্নাতকোত্তর পর্যন্ত পরীক্ষায় ন্যূনতম দুটি প্রথম বিভাগ বা শ্রেণি অথবা গ্রেডিং পদ্ধতির ক্ষেত্রে স্নাতকোত্তর বা স্নাতক পর্যায়ে কম্বাইন্ড গ্রেড পয়েন্ট এভারেজ (সিজিপিএ) ২.৭৫সহ এবং মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক পর্যায়ে গ্রেড পয়েন্ট এভারেজ (জিপিএ) ৩.২৫সহ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর বা সমমান বা ৪ বছর মেয়াদি স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। তবে কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য হবে না।
বয়স: ০১-০১-২০১৭ তারিখে সর্বোচ্চ ৩০ বছর।
বেতন: ২২০০০-৫৩০৬০ টাকা।
যেভাবে আবেদন: আগ্রহী প্রার্থীদের নির্ধারিত তারিখের মধ্যে www.erecruitment.bb.org.bd  -এর মাধ্যমে প্রয়োজনীয় তথ্য দিয়ে অনলাইনে আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ১৮ ফেব্রুয়ারি ২০১৭।
সূত্র: বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট।


নৌপরিবহন মন্ত্রণালয়

পদের নাম: অফিস সহায়ক।
পদের সংখ্যা: ১৩।
বয়স: ৩১-১২-১৬ তারিখে ১৮ থেকে ৩০ বছর।
যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
বেতন: ৮২৫০-২০০১০ টাকা।
যেসব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না: নারায়ণগঞ্জ, নরসিংদী, চাঁদপুর, মানিকগঞ্জ, বরিশাল, মাদারীপুর, রংপুর, ভোলা, খুলনা, নওগাঁ, মাগুরা, গাজীপুর, সাতক্ষীরা ও কুমিল্লা।
আবেদনের ঠিকানা: প্রার্থীদের নির্ধারিত চাকরির আবেদন ফরম যথাযথভাবে পূরণপূর্বক নির্ধারিত তারিখ ও সময়ের মধ্যে যুগ্ম সচিব (প্রশাসন), নৌপরিবহন মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকায় আবেদনপত্র প্রেরণ করতে হবে। আবেদনপত্রের সঙ্গে ৪ কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি (সত্যায়িত), সব শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপি (সত্যায়িত), ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি করপোরেশন কাউন্সিলর কর্তৃক প্রদত্ত মূল নাগরিক সনদ, চারিত্রিক সনদ এবং কারিগরি প্রশিক্ষণের সনদের ফটোকপি (সত্যায়িত) এবং সচিব, নৌপরিবহন মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকার পক্ষে ৫০ টাকা ট্রেজারি চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা প্রদানপূর্বক মূল কপি দাখিল করতে হবে। ট্রেজারি চালানের কোড নম্বর ১-৫২০১-০০০১-২০৩১ (পে-অর্ডার, ব্যাংক ড্রাফট ও পোস্টাল অর্ডার গ্রহণযোগ্য নয়)। আবেদনপত্রের খামের ওপরের অংশে আবেদনকৃত পদের নাম ও নিজ জেলার নাম উল্লেখ করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ২৮ ফেব্রুয়ারি ২০১৭।
সূত্র: ২৫ জানুয়ারি প্রথম আলো পৃ. ১৭।


ব্র্যাক

পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি।
যোগ্যতা: সব পরীক্ষায় প্রথম বিভাগ বা শ্রেণি বা সিজিপিএ-৩সহ যেকোনো বিষয়ে স্নাতকোত্তর পাস।
অভিজ্ঞতা: ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স: সর্বোচ্চ ৩০ বছর।
বেতন: মাসিক ৩২০০০ টাকা।
যেভাবে আবেদন: আগ্রহী প্রার্থীদের সিভি পাঠাতে হবে [email protected] এই ঠিকানায় অথবা carrers.brac.net অথবা বিডি জবসের মাধ্যমে। সাবজেক্ট লাইনে পদের নাম উল্লেখ করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ১০ ফেব্রুয়ারি ২০১৭।