বাছাই চাকরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহিলা বিষয়ক অধিদপ্তর

পদের নাম: শিক্ষিকা।

পদের সংখ্যা: ২০।

বয়স: ০৩-০৩-১৭ তারিখে অনূর্ধ্ব ৩০ বছর।

যোগ্যতা: প্রার্থীকে এইচএসসি পাস হতে হবে। কম্পিউটার চালনায় বিভিন্ন প্যাকেজের ওপর অভিজ্ঞতা থাকতে হবে এবং মহিলা হতে হবে।

বেতন: সর্বসাকল্যে ২১৭০০ টাকা।

আবেদনের ঠিকানা: আবেদনকারীকে নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট (www.mowca.gov.bd) ও মহিলা বিষয়ক অধিদপ্তরের ওয়েবসাইটে (www.dwa.gov.bd) আবেদন ফরম পাওয়া যাবে। নির্ধারিত তারিখের মধ্যে আবেদন ডাকযোগে প্রকল্প পরিচালক, ‘২০টি শিশু দিবাযত্ন কেন্দ্র স্থাপন’ প্রকল্প, মহিলা বিষয়ক অধিদপ্তর, ৩৭/৩ ইস্কাটন গার্ডেন রোড (৬ষ্ঠ তলা), ঢাকা—এই ঠিকানায় পৌঁছাতে হবে। আবেদনপত্রের সঙ্গে প্রার্থীর সম্প্রতি তোলা ৩ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, ১০ টাকার ডাকটিকেটসহ নিজ ঠিকানা-সংবলিত ৯ - ৪ সাইজের একটি অব্যবহৃত খাম সংযুক্ত করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ৩ মার্চ ২০১৭।

সূত্র: ৯ ফেব্রুয়ারি ডেইলি স্টার, পৃ. ১৩।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড

পদের নাম: উপসহকারী প্রকৌশলী. মেকানিক্যাল (মুক্তিযোদ্ধা কোটা)।

পদের সংখ্যা: ১৮।

বয়স: ১৬-০৩-১৭ তারিখে ১৮ থেকে ৩০ বছর।

যোগ্যতা: মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা। এসএসসি/সমমান অথবা ডিপ্লোমা পরীক্ষার যেকোনো একটিতে প্রথম বিভাগ অথবা জিপিএ ৩ থাকতে হবে। কোনো পরীক্ষাতেই তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না।

বেতন: ১৬০০০-৩৮৬৪০ টাকা।

আবেদনের ঠিকানা: আগ্রহী প্রার্থীদের আবেদনপত্র পরিচালক, কর্মচারী পরিদপ্তর, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, ওয়াপদা ভবন (৫ম তলা), মতিঝিল বা/এ, ঢাকা ১০০০—এই ঠিকানায় জমা দিতে হবে। দরখাস্তের নির্ধারিত ফরম বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ওয়েবসাইট ( www.bpdb.gov.bd) থেকে ডাউনলোড করা যাবে। এ ছাড়া কক্ষ নং-৪১১, ওয়াপদা ভবন (৫ম তলা), মতিঝিল, ঢাকা এবং আব্দুল গণি রোড, ঢাকাস্থ বিদ্যুৎ ভবনে বিউবোর প্রধান প্রকৌশলী, পূর্তকর্ম-এর দপ্তর, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিতরণ জোনের প্রধান প্রকৌশলী, চট্টগ্রাম/কুমিল্লা/সিলেট/ময়মনসিংহ এবং প্রধান প্রকৌশলী, খুলনা বিদ্যুৎ কেন্দ্রের দপ্তর থেকে সংগ্রহ করা যাবে। আবেদনপত্রের সঙ্গে উপপরিচালক (হিসাব), কোয়াক, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, ঢাকার অনুকূলে ৫০০ টাকার অফেরতযোগ্য ক্রসড পোস্টাল অর্ডার, সদ্য তোলা ৩ কপি সত্যায়িত পাসপোর্ট সাইজের ছবি, প্রথম শ্রেণির কর্মকর্তা কর্তৃক সব পরীক্ষা পাসের মূল সনদের সত্যায়িত অনুলিপি, চারিত্রিক সনদপত্র, নাগরিকত্ব সনদ নিজ ঠিকানা লিখিত ও ৬ টাকা মূল্যের ডাকটিকেটযুক্ত ২৮-১১ সে.মি. সাইজের একটি খাম সংযুক্ত করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ১৬ মার্চ ২০১৭।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন

পদের নাম: উপসহকারী প্রকৌশলী (পুর)।

পদের সংখ্যা: ৯।

বয়স: ২০ ফেব্রুয়ারি ২০১৭ তারিখে ১৮ থেকে ৩০ বছর।

যোগ্যতা: স্বীকৃত প্রতিষ্ঠান থেকে পুরকৌশলে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে।

বেতন: ১৬০০০-৩৮৬৪০ টাকা।

যেভাবে আবেদন: আগ্রহী প্রার্থীরা http://dscc.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনপত্রের বিস্তারিত নিয়মাবলি http://dscc.teletalk.com.bd এবং www.dhakasouthcity.gov.bd এই ওয়েবসাইটে পাওয়া যাবে। প্রত্যেক আবেদনকারীকে পরীক্ষার ফি বাবদ মোট ৫০০ টাকা টেলিটক প্রি-পেইড মোবাইল ব্যবহার করে প্রদান করতে হবে।

অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ: ৮ মার্চ ২০১৭, বিকেল-৫টা।

আশা

পদের নাম: জুনিয়র লোন অফিসার।

বয়স: ৩১ জানুয়ারি ২০১৭ পর্যন্ত বয়স সর্বোচ্চ ৩২ বছর।

যোগ্যতা: স্নাতক/সমমান পাস। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে যেকোনো দুটি পরীক্ষায় জিপিএ ন্যূনতম ২ গ্রেড পয়েন্ট থাকতে হবে।

বেতন: শিক্ষানবিশকালে ১২৬০০ টাকা এবং বেতনকাঠামোভুক্ত হলে ১৪৯৭১ টাকা।

আবেদনের ঠিকানা: শুধু বিজ্ঞপ্তিতে উল্লেখিত জেলাসমূহের প্রার্থীদের নির্ধারিত জেলাসমূহের আশার জেলা কার্যালয়ের ঠিকানায় ডাকযোগে আবেদনপত্র পাঠাতে হবে। প্রার্থীদের প্রেসিডেন্ট-আশা বরাবর স্বহস্তে লিখিত আবেদনপত্র নির্ধারিত তারিখের মধ্যে ডাকযোগে প্রেরণ করতে হবে। আবেদনের সঙ্গে সাদা কাগজে জীবনবৃত্তান্ত (মোবাইল নম্বর ও বৈবাহিক অবস্থা উল্লেখসহ), স্থায়ী ঠিকানাসহ নাগরিকত্বের সনদের ফটোকপি, সদ্য তোলা পাসপোর্ট সাইজের ২ কপি ছবি, সব শিক্ষাগত যোগ্যতার মূল সনদের ফটোকপি পাঠাতে হবে। প্রার্থীদের অধূমপায়ী ও সাইকেল চালনায় পারদর্শী হতে হবে।

আবেদনের শেষ তারিখ: ২৫ ফেব্রুয়ারি ২০১৭।

সূত্র: ১২ ফেব্রুয়ারি প্রথম আলো পৃ. ১২।

সোলার পাওয়ার লিমিটেড

পদের নাম: সেলস অফিসার।

পদের সংখ্যা: ৩০ জন।

অভিজ্ঞতা: বাল্ব বা ইলেকট্রিক্যাল পণ্য বিক্রয়ের ০-১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

যোগ্যতা: ন্যূনতম এইচএসসি/স্নাতক পাস।

আবেদনের ঠিকানা: আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত, সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবিসহ ব্যবস্থাপক, মানবসম্পদ, সোলার পাওয়ার লিমিটেড (পেট্রোকেম গ্রুপ), এবিসি হেরিটেজ (চতুর্থ তলা), প্লট নম্বর ২ ও ৪, জসীম উদ্দীন এভিনিউ, সেক্টর-৩, উত্তরা, ঢাকা ১২৩০—এই ঠিকানায় আবেদনপত্র পাঠাতে হবে।

আবেদনের শেষ তারিখ: ২৮ ফেব্রুয়ারি ২০১৭।

সূত্র: ১৭ ফেব্রুয়ারি প্রথম আলোর ক্রোড়পত্র চাকরিবাকরি পৃ. ২।