বাছাই চাকরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্র্যাক

পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি।

বয়স: সর্বোচ্চ ৩০ বছর।

অভিজ্ঞতা: ১ বছর।

যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক (ফাইনান্স অগ্রাধিকার)। সর্বনিম্ন সিজিপিএ ৩.০০ অথবা প্রথম শ্রেণি।

বেতন: ৩০০০০ টাকা।

কর্মস্থল: বাংলাদেশের যেকোনো জায়গায়।

অনলাইনে সিভি পাঠাতে হবে নিচের ঠিকানায় resume@brac. net

আবেদনের শেষ তারিখ: ৩ জুলাই ২০১৫।

সূত্র: ১৯ জুন প্রথম আলো, চাকরিবাকরি পৃ: ৪।

ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট (দিশা)

পদের নাম: ক্রেডিট অফিসার

পদের সংখ্যা: ১০০ জন।

বয়স: সর্বোচ্চ ২২ থেকে ৩০ বছর।

বেতন: প্রথম এক মাস প্রশিক্ষণকালে ৪০০০ টাকা এবং প্রশিক্ষণে উত্তীর্ণদের ছয় মাস শিক্ষানবিশকাল ১০৮৭৫ টাকা। সফলভাবে শিক্ষানবিশকাল শেষে নিয়মিত স্কেলে ১১৫৭৫ টাকা।

যোগ্যতা: উচ্চমাধ্যমিকসহ সব পরীক্ষায় জিপিএ ২.৫

আবেদনের ঠিকানা: প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত কপি, জাতীয় পরিচয়পত্র ও জন্মসনদের কপি এবং ২ কপি পাসপোর্ট সাইজের ছবিযুক্ত স্বহস্তে লিখিত দরখাস্ত প্রধান নির্বাহী, দিশা, ই/ ১০, বর্ধিত পল্লবী, মিরপুর সাড়ে এগারো, ঢাকা-১২১৬ এই ঠিকানায় ডাকযোগে প্রেরণ করতে হবে। ই-মেইল: hr@disabd. org

আবেদনের শেষ তারিখ: ৩১ জুলাই ২০১৫।

এসকেএস ফাউন্ডেশন

পদের নাম: ব্রাঞ্চ ম্যানেজার।

পদের সংখ্যা: ৫০ জন।

বেতন: প্রবেশনকালে ১৩৫০০ টাকা ও স্থায়ী হলে ১৪৭৩৯ টাকা।

আবেদনের ঠিকানা: আগ্রহী প্রার্থী ব্যক্তিদের পরিচালক, অর্থ, প্রশাসন ও মানবসম্পদ বিভাগ বরাবর লিখিত আবেদনপত্র এসকেএস ফাউন্ডেশন, কলেজ রোড, উত্তর হরিণ সিংহা, গাইবান্ধা-৫৭০০ এই ঠিকানায় পাঠাতে হবে। আবেদনপত্রের সঙ্গে পূর্ণ জীবনবৃত্তান্ত, ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সব সনদের সত্যায়িত ফটোকপি এবং ১০০ টাকা মূল্যের পোস্টাল অর্ডার অথবা সোনালী ব্যাংক, গাইবান্ধা শাখার অনুকূলে যেকোনো তফসিলি ব্যাংকের মাধ্যমে ১০০ টাকার ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার সংযুক্ত করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ৩০ জুন ২০১৫।