বাছাই চাকরি
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়
পদের নাম: ডে-কেয়ার অফিসার।
পদের সংখ্যা: ২০।
বয়স: ২৮-০২-১৭ তারিখে অনূর্ধ্ব ৩০ বছর।
যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণির মাস্টার্স ডিগ্রি পাস হতে হবে। মহিলাবিষয়ক অধিদপ্তরের কোনো চলমান শিশু দিবাযত্ন কর্মসূচি প্রকল্পে কর্মরত অথবা অনুরূপ কোনো সমাপ্ত প্রকল্পে কাজ করেছেন তেমন প্রার্থীদের বয়স শিথিলযোগ্য। কেবল মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন।
আবেদনের ঠিকানা: আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (www.mowca.gov.bd) আবেদন ফরম পাওয়া যাবে। আবেদনকারীকে ওয়েবসাইট থেকে আবেদনপত্রের ছক এ-৪ সাইজ কাগজে প্রিন্ট করে খালি ঘরগুলো স্বহস্তে/টাইপ করে পূরণ করতে হবে। আবেদনপত্র ডাকযোগে সচিব, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়, পরিবহন পুল ভবন (কক্ষ নম্বর ৮১১), বাংলাদেশ সচিবালয় লিংক রোড, ঢাকার বরাবর পৌঁছাতে হবে। আবেদনপত্রের সঙ্গে প্রার্থীর সম্প্রতি তোলা তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং ১০ টাকা মূল্যের ডাকটিকিটসহ নিজ ঠিকানাসংবলিত ৯ বাই ৪ সাইজের একটি অব্যবহৃত খাম সংযুক্ত করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ২৮ ফেব্রুয়ারি ২০১৭।
সূত্র: ৭ ফেব্রুয়ারি, ডেইলি স্টার, পৃ. ১১
জনপ্রশাসন মন্ত্রণালয়
পদের নাম: অফিস সহায়ক।
পদের সংখ্যা: ২৩।
বয়স: ২৬-০২-১৭ তারিখে ১৮ থেকে ৩০ বছর।
যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা।
যেসব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না: ঢাকা, মুন্সিগঞ্জ, খাগড়াছড়ি, রাঙামাটি, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, বগুড়া, জয়পুরহাট, পাবনা, নাটোর, নীলফামারী, বাগেরহাট, নড়াইল, মেহেরপুর, বরিশাল, ভোলা, ঝালকাঠি, পটুয়াখালী ও ময়মনসিংহ জেলা। তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র/কন্যা ও পুত্র/কন্যার পুত্র/কন্যা এবং এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।
আগ্রহী প্রার্থীদের http://mopa.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে বিজ্ঞপ্তিতে উল্লেখিত নিয়মানুযায়ী প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র দিয়ে আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ২৬ ফেব্রুয়ারি ২০১৭ বিকেল ৫টা।
বাছাই চাকরি
কাজী ফার্মস কিচেন
পদের নাম: বিক্রয় প্রতিনিধি।
অভিজ্ঞতা: কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা। খাদ্য প্রস্তুতকারক কোম্পানিতে বিক্রয়ে অভিজ্ঞ ব্যক্তিরা অগ্রাধিকার পাবে।
যোগ্যতা: কমপক্ষে এইচএসসি পাস।
কর্মস্থল: বাংলাদেশের যেকোনো জায়গায়।
আবেদনের ঠিকানা: আগ্রহী প্রার্থীদের সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি ও পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্তসহ মানবসম্পদ বিভাগ, কাজী ফার্মস লিমিটেড, বাড়ি নম্বর ৩৫, রোড নম্বর ০২, ধানমন্ডি, ঢাকা ১২০৫ এই ঠিকানায় ডাকযোগে পাঠাতে হবে। এ ছাড়া ই-মেইল করা যাবে: [email protected]। ডাকযোগে আবেদনের ক্ষেত্রে খামের ওপর পদের নাম এবং ই-মেইলে আবেদনের ক্ষেত্রে সাবজেক্ট লাইনে পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ২২ ফেব্রুয়ারি ২০১৭।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ
পদের নাম: পাইলট।
পদের সংখ্যা: ২।
বয়স: ২৮-০১-২০১৭ তারিখে অনূর্ধ্ব ৪০ বছর।
যোগ্যতা: দ্বিতীয় শ্রেণি (ডেক) কম্পিটেন্সি সার্টিফিকেটসহ বিদেশগামী জাহাজের প্রথম মেট হিসেবে দুই বছরের অভিজ্ঞতা অথবা তৃতীয় শ্রেণি ডেকসহ বিদেশগামী জাহাজে আট বছরের সামুদ্রিক অভিজ্ঞতা। তবে মাস্টার মেরিনার সনদধারী আবেদনকারী থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। তবে শর্ত থাকে যে প্রথম শ্রেণির পদে কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা।
যেভাবে আবেদন: আবেদনকারীকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ওয়েবসাইট jobscpa.org-তে অনলাইন চাকরির আবেদন ফরম পূরণ করে সাবমিট করতে হবে। অবশ্যই ইউনিকোড বাংলায় ফরমটি পূরণ করতে হবে। অনলাইনে আবেদন ফরম সাবমিট করার পর প্রার্থীকে রেজিস্ট্রেশন নম্বরসংবলিত তাঁর আবেদনের একাধিক প্রিন্ট কপি (হার্ড কপি) ও একই রেজিস্ট্রেশন নম্বরসংবলিত সোনালী ব্যাংকের সোনালী সেবার পে-স্লিপ ডাউনলোড করে প্রিন্ট নিতে হবে। সোনালী ব্যাংকের যেকোনো শাখায় (পোর্ট শাখা, চট্টগ্রাম ব্যতীত) ওই পে-স্লিপ দিয়ে নিয়োগ পরীক্ষার ফি বাবদ ২০০ টাকা ফি ও ব্যাংক চার্জ পরিশোধ করতে হবে। প্রার্থীদের অনলাইন আবেদনের কপি, বয়স ও শিক্ষাগত যোগ্যতার প্রমাণস্বরূপ সব সনদ, ট্রান্সক্রিপ্ট/মার্কশিট, জাতীয়তা সনদ, জাতীয় পরিচয়পত্র, প্রযোজ্য ক্ষেত্রে মুক্তিযোদ্ধা সনদ, অভিজ্ঞতা সনদ প্রভৃতির সত্যায়িত কপি সংযুক্ত করে পরিচালক (প্রশাসন), চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, বন্দর, চট্টগ্রাম বরাবরে প্রেরণ করতে হবে। অবশ্যই খামের ওপর পদের নাম উল্লেখ করতে হবে।
অনলাইনে আবেদনের শেষ তারিখ: ২৭ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত।
সোনালী ব্যাংক লিমিটেডে ফি জমাদানের শেষ তারিখ: ২৮ ফেব্রুয়ারি ২০১৭।