বাছাই চাকরি
ব্যাংক এশিয়া
পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি।
যোগ্যতা: ব্যবসায় প্রশাসন/ব্যাংকিং/হিসাববিজ্ঞান/ফাইন্যান্স/ব্যবস্থাপনা/মার্কেটিং/অর্থনীতি/গণিত/সিএসই/পরিসংখ্যানে স্নাতকোত্তর উত্তীর্ণ হতে হবে। ন্যূনতম জিপিএ ৫-এর মধ্যে ৪ এবং সিজিপিএ ৪-এর মধ্যে সিজিপিএ ৩ থাকতে হবে। প্রার্থীদের কম্পিউটার ও ইংরেজিতে এবং বাংলায় দক্ষতা থাকতে হবে।
বয়স: ৩১ মার্চ ২০১৭ তারিখে ৩০ বছরের মধ্যে।
বেতন: শিক্ষানবিশকালে মাসিক ৪৪০০০ টাকা এবং শিক্ষানবিশকাল শেষে ৫৮০০০ টাকা বেতনসহ অন্যান্য সুবিধা দেওয়া হবে।
যেভাবে আবেদন: আগ্রহী প্রার্থীদের সম্প্রতি তোলা ১ কপি ছবি ও প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে www.bankasia-bd.com এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ৮ এপ্রিল ২০১৭।
সূত্র: ২৭ মার্চ প্রথম আলো পৃ. ৫।
ব্র্যাক
পদের নাম: এইচআরএলএস অফিসার।
বয়স: সর্বোচ্চ ৩০ বছর।
যোগ্যতা: যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্নাতক পাস এবং শিক্ষাজীবনের সব পরীক্ষায় ন্যূনতম ২য় বিভাগ/শ্রেণি অথবা সমমানের জিপিএ/সিজিপিএ থাকতে হবে।
বেতন: মাসিক ১৩৭৮০ টাকা।
কর্মস্থল: ব্র্যাক মাঠ কার্যালয়।
আবেদনের ঠিকানা: আগ্রহী প্রার্থীদের মোবাইল নম্বর উল্লেখপূর্বক জীবনবৃত্তান্ত, সব প্রাতিষ্ঠানিক শিক্ষার সনদপত্র ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং সম্প্রতি তোলা ২ কপি পাসপোর্ট আকারের রঙিন ছবিসহ ব্র্যাক মানবসম্পদ বিভাগ, আরডিএ সেকশন, ব্র্যাক সেন্টার (৫ম তলা), ৭৫ মহাখালী, ঢাকা ১২১২ এই ঠিকানায় আবেদন করতে হবে। আবেদনপত্র ও খামের ওপর আবেদনকৃত পদের নাম এবং AD# ০৫/১৭ উল্লেখ করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ৭ এপ্রিল ২০১৭।
সূত্র: ২৪ মার্চ প্রথম আলোর ক্রোড়পত্র চাকরিবাকরি
পৃ. ২।