বাছাই চাকরি
জাতীয় মানবাধিকার কমিশন
পদের নাম: বেঞ্চ অ্যাসিস্ট্যান্ট।
পদের সংখ্যা: ৩।
বয়স: ১৩-০৬-২০১৭ তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে।
বেতন: ৯৭০০-২৩৪৯০ টাকা।
যেসব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন: বরিশাল বিভাগ, ময়মনসিংহ বিভাগ এবং ঢাকা বিভাগের মুন্সিগঞ্জ জেলা ব্যতীত সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে শারীরিক প্রতিবন্ধী কোটার যেকোনো জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।
আবেদনের ঠিকানা: চাকরির নির্ধারিত ছকে আবেদন করতে হবে। আবেদনপত্র নির্ধারিত তারিখের মধ্যে সচিব, জাতীয় মানবাধিকার কমিশন, বিটিএমসি ভবন (৯ম তলা), ৭-৯ কারওয়ান বাজার, ঢাকা ১২১৫ বরাবর অফিস চলাকালীন ডাকযোগে অথবা অফিসে সংরক্ষিত বাক্সে পৌঁছাতে হবে। আবেদনপত্রের সঙ্গে সদ্য তোলা পাসপোর্ট সাইজের তিন কপি সত্যায়িত ছবি সংযুক্ত করতে হবে। খামের ওপর বাঁ দিকে পদের নাম, নিজ জেলার নাম ও কোটার নাম (প্রযোজ্য ক্ষেত্রে) উল্লেখ করতে হবে। অতিরিক্ত একটি খামে ছয় টাকা মূল্যের ডাকটিকিট সংযুক্ত করে প্রার্থীর পত্রপ্রাপ্তির ঠিকানা উল্লেখ করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ১৩ জুন ২০১৭।
ইবনে সিনা ট্রাস্ট
পদের নাম: কনসালট্যান্ট (সার্জারি)।
যোগ্যতা: এফসিপিএস/এমএস। পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি সম্পন্নের পর ২০০ বেডের প্রতিষ্ঠিত হাসপাতালে সমপদে ন্যূনতম পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা।
বেতন: আলোচনা সাপেক্ষে।
আবেদনের ঠিকানা: আগ্রহী প্রার্থীদের পূর্ণ জীবনবৃত্তান্ত, সব শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি, পাসপোর্ট সাইজের দুই কপি রঙিন সত্যায়িত ছবি এবং খামের ওপর পদের নাম উল্লেখপূর্বক সেক্রেটারি, ইবনে সিনা ট্রাস্ট বরাবর আবেদনপত্র বাড়ি ৪৮, রোড ৯/এ ধানমন্ডি, ঢাকা এই ঠিকানায় ডাকযোগে/সরাসরি জমা দিতে হবে।
আবেদনের শেষ তারিখ: ৫ জুন ২০১৭।
সূত্র: ২৬ মে প্রথম আলোর ক্রোড়পত্র চাকরিবাকরি পৃ. ৪।