বাছাই চাকরি
বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ (প্রকল্প)
পদের নাম: ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট।
পদের সংখ্যা: ১২।
বয়স: ০৩ আগস্ট ২০১৭ তারিখে ৩০ বছরের মধ্যে হতে হবে।
যোগ্যতা: মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন: ১৬৮৮০ টাকা।
আবেদনের ঠিকানা: আগ্রহী প্রার্থীদের আবেদনপত্র প্রকল্প পরিচালক, জেলা পর্যায়ে আইটি/হাইটেক পার্ক স্থাপন (১২টি জেলায়) শীর্ষক প্রকল্প, আইসিটি টাওয়ার (১০ম তলা), আগারগাঁও, ঢাকা ১২০৭ বরাবর নির্ধারিত তারিখের মধ্যে ডাক/কুরিয়ারযোগে পাঠাতে হবে। আবেদনপত্রের সঙ্গে সদ্য তোলা পাসপোর্ট সাইজের তিন কপি রঙিন ছবি (সত্যায়িত) এবং প্রকল্প পরিচালক, জেলা পর্যায়ে আইটি/হাইটেক পার্ক স্থাপন (১২টি জেলায়) শীর্ষক প্রকল্পের অনুকূলে পরীক্ষা ফি বাবদ ১০০ টাকা ট্রেজারি চালানের মাধ্যমে সোনালী ব্যাংক ট্রেজারি শাখার কোড নং ১-২৮০৫-৩০৩২-২৬৮১-এ জমা প্রদান করে চালানের মূল কপি সংযুক্ত করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ৩ আগস্ট ২০১৭।
সূত্র: ১০ জুলাই প্রথম আলো
বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট
পদের নাম: ব্যবস্থাপনা উপদেষ্টা।
পদের সংখ্যা: ৭।
বয়স: অনূর্ধ্ব ৩২ বছর।
যোগ্যতা: বাণিজ্য/ব্যবসাপ্রশাসন/সমাজবিজ্ঞান/বিজ্ঞানের সংশ্লিষ্ট শাখায় দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনে কমপক্ষে দুটি প্রথম শ্রেণি থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। কোনো শিল্প/বাণিজ্যিক প্রতিষ্ঠানে প্রাসঙ্গিক বিষয়ে কোনো দায়িত্বশীল পদে কমপক্ষে ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। কোনো প্রশিক্ষণ প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট বিষয়ে শিক্ষাদানের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন: ৩৫৫০০-৬৭০১০ টাকা।
আবেদনের ঠিকানা: চাকরির আবেদন মহাপরিচালক, বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট, ৪ সোবহানবাগ, মিরপুর রোড, ঢাকা ১২০৭ সমীপে রেজিস্টার্ড ডাকযোগে অথবা সরাসরি পৌঁছাতে হবে। আবেদনপত্রের সঙ্গে সদ্য তোলা পাসপোর্ট আকারের তিন কপি সত্যায়িত রঙিন ছবিসহ শিক্ষাগত যোগ্যতার সব সনদপত্রের সত্যায়িত ছায়ালিপিসহ বিজ্ঞপ্তিতে উল্লেখিত প্রয়োজনীয় কাগজপত্র এবং ১০০০ টাকার পে অর্ডার/ব্যাংক ড্রাফট মহাপরিচালক, বিআইএম, ঢাকার অনুকূলে প্রদান করে সংযুক্ত করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ৩১ আগস্ট ২০১৭।
সূত্র: ২২ জুলাই প্রথম আলো, পৃ. ১৭।