বাছাই চাকরি
বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ
পদের নাম: কম্পিউটার অপারেটর।
পদের সংখ্যা: ৯।
বয়স: ২৮-০৯-২০১৭ তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে।
যোগ্যতা: ন্যূনতম দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রিসহ কম্পিউটার পরিচালনায় ন্যূনতম তিন বছরের বাস্তব অভিজ্ঞতা।
বেতন: ১১০০০-২৬৫৯০ টাকা।
যেসব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন: এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সব বিভাগ/জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে। মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র ও কন্যা/পুত্র-কন্যার পুত্র-কন্যা, মহিলা, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, আনসার ও গ্রাম প্রতিরক্ষা কোটায় ঢাকা বিভাগ, রাজশাহী বিভাগ এবং জামালপুর, চাঁদপুর, ফেনী, লক্ষ্মীপুর নোয়াখালী, যশোর ও বরিশাল জেলা ব্যতীত অন্য সব বিভাগ/জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে।
আবেদনের ঠিকানা: আগ্রহী প্রার্থীদের পরিচালক (প্রশাসন), বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ, টিসিবি (৬ষ্ঠ তলা), ১, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫ বরাবর পৌঁছাতে হবে। আবেদনপত্রের সঙ্গে চেয়ারম্যান, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ, ঢাকার অনুকূলে যেকোনো তফশিলি ব্যাংক থেকে ২০০ টাকা মূল্যমানের ব্যাংক ড্রাফট/ডিডি/পে-অর্ডার (অফেরতযোগ্য) সংযুক্ত করতে হবে। আবেদনপত্রের খামের ডানে ওপরে প্রার্থীত পদ, নিজ জেলা এবং কোটা (প্রযোজ্য ক্ষেত্রে) স্পষ্টাক্ষরে উল্লেখ করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ২৮ সেপ্টেম্বর ২০১৭।
বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন
পদের নাম: সহকারী প্রকৌশলী (মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল)।
পদের সংখ্যা: ৩।
বয়স: ১৮ থেকে ৩০ বছর।
যোগ্যতা: বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি (মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল) অথবা সংশ্লিষ্ট কাজে পাঁচ বছরের অভিজ্ঞতাসহ ডিপ্লোমা-ইন ইঞ্জিনিয়ারিং (মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল)।
বেতন: ২২০০০-৫৩০৬০ টাকা।
যেসব জেলার প্রার্থীদের আবেদনের প্রয়োজন নেই: জেলা কোটা পূর্ণ থাকায় কুমিল্লা, চাঁদপুর, রাঙামাটি, মাগুরা, বরগুনা ও ঝালকাঠি জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই।
আবেদনের ঠিকানা: আগ্রহী প্রার্থীদের সচিব, বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন, বিএফডিসি ভবন, ২৩-২৪, কারওয়ান বাজার, তেজগাঁও, ঢাকা ১২১৫ বরাবরে অবশ্যই ডাকযোগে পৌঁছাতে হবে। আবেদনপত্রের সঙ্গে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন শিরোনামে সোনালী ব্যাংক, কারওয়ান বাজার শাখার অনুকূলে ৪০০ টাকা মূল্যের পে-অর্ডার/ব্যাংক ড্রাফট (অফেরতযোগ্য), শিক্ষাগত যোগ্যতা ও জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন সনদের সত্যায়িত অনুলিপি, চারিত্রিক সনদপত্র ও চার কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি, অভিজ্ঞতার সনদপত্র (প্রযোজ্য ক্ষেত্রে), মুক্তিযোদ্ধা/কোনো কোটাভুক্ত হলে যথাযথ সনদপত্রের সত্যায়িত অনুলিপি সংযুক্ত করতে হবে। আবেদনপত্রের খামের ওপর নিজ জেলা ও প্রযোজ্য ক্ষেত্রে কোটার নাম অবশ্যই উল্লেখ করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ১৮ সেপ্টেম্বর ২০১৭।
ব্র্যাক
পদের নাম: ব্রাঞ্চ সেলস ম্যানেজার।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক। সব পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ/শ্রেণি অথবা সমমান ফলাফল গ্রহণযোগ্য।
অভিজ্ঞতা: ভোগ্যপণ্য বিক্রয়ে তিন বছরের অভিজ্ঞতা ও কম্পিউটার পরিচালনায় দক্ষতা আবশ্যক।
বয়স: সর্বোচ্চ ৩৫ বছর।
বেতন: আলোচনাসাপেক্ষে।
কর্মস্থল: বাংলাদেশের যেকোনো জেলা।
আবেদনের ঠিকানা: আগ্রহী প্রার্থীদের নির্ধারিত তারিখের মধ্যে মোবাইল নম্বর উল্লেখপূর্বক জীবনবৃত্তান্ত, সব প্রাতিষ্ঠানিক শিক্ষা, অভিজ্ঞতার সনদপত্র ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং সম্প্রতি তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবিসহ ব্র্যাক হিউম্যান রিসোর্স অ্যান্ড লার্নিং ডিভিশন, ব্র্যাক সেন্টার (৫ম তলা), ৭৫ মহাখালী, ঢাকা ১২১২ ঠিকানায় আবেদন করতে হবে। আবেদনপত্র ও খামের ওপর আবেদনকৃত পদের নাম এবং EN-850917 উল্লেখ করতে হবে। ব্র্যাকের প্রাক্তন কর্মীদের ক্ষেত্রে জীবনবৃত্তান্তে পিন উল্লেখ করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ১৬ সেপ্টেম্বর ২০১৭।
সূত্র:৮ সেপ্টেম্বর প্রথম আলোর ক্রোড়পত্র চাকরিবাকরি পৃ. ৩।