বাছাই চাকরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্য মন্ত্রণালয়

পদের নাম: সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর।

পদের সংখ্যা: ৯।

বয়স: ৩১ আগস্ট ২০১৭ তারিখে সর্বনিম্ন ১৮ বছর এবং অনূর্ধ্ব ৩০ বছর।

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং সাঁটলিপি ও কম্পিউটার মুদ্রাক্ষর পরীক্ষার গতি যথাক্রমে, সাঁটলিপি ইংরেজি ৭০ শব্দ ও বাংলায় ৪৫ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষর ইংরেজি ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দ (প্রতি মিনিটে)।

বেতন: ১১০০০-২৬৫৯০ টাকা।

যেসব জেলার প্রার্থীদের আবেদনের প্রয়োজন নেই: মানিকগঞ্জ, ফরিদপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী, নেত্রকোনা খাগড়াছড়ি, নাটোর, গাইবান্ধা, যশোর, ঝিনাইদহ, নড়াইল, বাগেরহাট, কুষ্টিয়া, পটুয়াখালী এবং হবিগঞ্জ। সংরক্ষিত পদে মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা/পুত্র-কন্যার পুত্র-কন্যারা কেবল আবেদন করতে পারবেন।

আবেদনের ঠিকানা: আগ্রহী প্রার্থীদের আবেদনপত্র সচিব, তথ্য মন্ত্রণালয় (ভবন ৪, ৯ম তলা), বাংলাদেশ সচিবালয়, ঢাকা বরাবর নির্ধারিত তারিখের মধ্যে পাঠাতে হবে। আবেদনপত্রের সঙ্গে সদ্য তোলা পাসপোর্ট সাইজের তিন কপি রঙিন ছবি এবং সচিব, তথ্য মন্ত্রণালয়ের অনুকূলে পরীক্ষা ফি বাবদ ১০০ টাকা ট্রেজারি চালানের মাধ্যমে সোনালী ব্যাংক ট্রেজারি শাখার হিসাব কোড নং ১-৩৩০১-০০০১-২০৩১-এ জমা করে চালানের মূল কপি সংযুক্ত করতে হবে। খামের ওপর পদের নাম, নিজ জেলা, বিশেষ কোটা (প্রযোজ্য ক্ষেত্রে) স্পষ্টাক্ষরে উল্লেখ করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ১০ অক্টোবর ২০১৭।

সূত্র: তথ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইট।