বাছাই চাকরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ

পদের নাম: মাঠ তথ্য সংগ্রহকারী।

পদের সংখ্যা: ৭২।

বয়স: ২১ নভেম্বর ২০১৭ তারিখে বয়সসীমা সর্বোচ্চ ২৮ বছর।

যোগ্যতা: স্নাতক/সমমান। সামাজিক অনুষদের যেকোনো বিষয়ে ডিগ্রিধারী প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। শিক্ষাগত জীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ/জিপিএ ২.৫ এর কম (৪ এর মধ্যে)/জিপিএ ৩ এর কম (৫ এর মধ্যে) গ্রহণযোগ্য হয়। তথ্য সংগ্রহকারীদের এমএস অফিস এবং মোবাইল অ্যাপ ব্যবহার সম্পর্কে ধারণা থাকতে হবে।

বেতন: সাকল্যে দৈনিক ১৭০০ টাকা।

আবেদনের ঠিকানা: আগ্রহীদের অবশ্যই টিআইবির ওয়েবলিংক http://www.ti-bangladesh.org/nhs2017 থেকে প্রদর্শিত নির্দেশনা অনুযায়ী অনলাইনে আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ২১ নভেম্বর ২০১৭।

সূত্র: ওয়েবসাইট।

ইসলামী ব্যাংক ফাউন্ডেশন

পদের নাম: সিনিয়র স্টাফ নার্স (আইসিইউ)।

বয়স: অনূর্ধ্ব ৩০ বছর।

যোগ্যতা: আইসিইউতে ১ বছরের অভিজ্ঞতাসহ বিএসসি ইন নার্সিং/ডিপ্লোমা ইন নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি পাস হতে হবে। নার্সিং কাউন্সিল কর্তৃক নিবন্ধিত হতে হবে। কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ/শ্রেণি/জিপিএ ২ এ নিচে গ্রহণযোগ্য নয়। প্রার্থীদের কম্পিউটার জানা আবশ্যক।

বেতন: ১৬১০০ টাকা।

যেভাবে আবেদন করবেন: প্রার্থীদের www.idfbd.org/career এ প্রবেশ করে সদ্য তোলা ছবি ও স্বাক্ষর স্ক্যান করে প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে অনলাইনে আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ২৩ নভেম্বর ২০১৭।

সূত্র: ৩ নভেম্বর প্রথম আলোর ক্রোড়পত্র চাকরিবাকরি পৃ. ২।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ

পদের নাম: ট্রাফিক সুপারভাইজার।

পদের সংখ্যা: ৫৫।

বয়স: ০১-১১-২০১৭ তারিখে মুক্তিযোদ্ধার সন্তান/নাতি-নাতনি ব্যতীত সব প্রার্থীদের ক্ষেত্রে ৩০ বছর।

যোগ্যতা: উচ্চমাধ্যমিক সার্টিফিকেটসহ টাইপিংয়ের জ্ঞান থাকতে হবে।

বেতন: ৯৩০০-২২৪৯০ টাকা।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের www.jobsbiwta.gov.bd এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনকারীদের ডাচ্-বাংলা মোবাইল ব্যাংকিং রকেটের মাধ্যমে বিআইডব্লিউটিএর বিলার আইডি ৪২২ এ আবেদন ফি বাবদ ২১৫ টাকা (অফেরতযোগ্য) প্রেরণ করতে হবে। দরখাস্ত করার সময় ফরম পূরণ করার নিয়ম ও অন্যান্য শর্তাবলি www.jobsbiwta.gov.bd সাইটে পাওয়া যাবে। অনলাইনে আবেদন করার পর অ্যাপ্লাইড আইডিটি যথাযথভাবে সংরক্ষণ করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ১৯ নভেম্বর ২০১৭।

বাংলাদেশ পুলিশ

পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক।

পদের সংখ্যা: ৩৫।

বয়স: ০১-১০-২০১৭ তারিখে অনূর্ধ্ব ৩০ বছর।

যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিং/ডেটা এন্ট্রি ও টাইপিংয়ের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২০ ও বাংলায় ২০ শব্দ হতে হবে।

বেতন: ৯৩০০-২২৪৯০ টাকা।

যেসব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না: মানিকগঞ্জ, খাগড়াছড়ি, চাঁদপুর, ফেনী, ঠাকুরগাঁও, খুলনা, ঝালকাঠি, পটুয়াখালী ও হবিগঞ্জ জেলা। তবে এতিমখানা নিবাসী ও শারীরিক প্রতিবন্ধী কোটায় যেকোনো জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।

আবেদনের ঠিকানা: আগ্রহী প্রার্থীদের আবেদনপত্র নির্ধারিত তারিখের মধ্যে এআইজি (প্রশাসন), বাংলাদেশ পুলিশ, পুলিশ হেডকোয়ার্টার্স, ৬ ফিনিক্স রোড, ফুলবাড়িয়া, ঢাকা ১০০০ বরাবরে ডাকযোগে পৌঁছাতে হবে। চাকরির জন্য নির্ধারিত আবেদন ফরম প্রার্থী কর্তৃক স্বহস্তে পূরণ করে নিজ স্বাক্ষরে আবেদন করতে হবে। আবেদন ফরম বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে www.police.gov.bd পাওয়া যাবে। আবেদনপত্রের সঙ্গে সত্যায়িত সম্প্রতি তোলা (৫-৫) সেমি সাইজের রঙিন ছবি, আবেদনকারীর নাম ও পত্র যোগাযোগের বর্তমান ঠিকানাসংবলিত ১০ টাকার ডাকটিকিট ১০-৪.৫ ইঞ্চি মাপের একটি ফেরত খাম এবং পরীক্ষার ফি বাবদ এআইজি (প্রশাসন), বাংলাদেশ পুলিশ, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকার বরাবরে কোড নং ১-২২১১-০০০০-২০৩১ তে ১০০ টাকা ট্রেজারি চালানের মাধ্যমে জমা প্রদান করে ট্রেজারি চালানের মূল কপি সংযুক্ত করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ৩০ নভেম্বর ২০১৭।

সূত্র: ওয়েবসাইট।