বাছাই চাকরি
ইউসিবি ব্যাংক
পদের নাম: প্রবেশনারি অফিসার।
বয়স: ৩১ অক্টোবর ২০১৫ তারিখে ৩০ বছর।
বেতন: ৩৩,৫০০ টাকা।
যোগ্যতা: ফাইন্যান্স/মার্কেটিং/হিসাব বিজ্ঞান/ব্যবস্থাপনা/ব্যাংকিং/এমআইএস/পরিসংখ্যান/গণিত/অর্থনীতি/ইংরেজি/আইআর/আইন বিষয়ে কমপক্ষে সিজিপিএ ৩.০ অথবা প্রথম শ্রেণি পেয়ে চার বছরের স্নাতক পাস। এসএসসিতে ও এইচএসসিতে কমপক্ষে জিপিএ ৪.০ থাকতে হবে এবং “ও” লেভেল এবং “এ”লেভেলে B থাকতে হবে। কম্পিউটারে দক্ষতা থাকতে হবে।
www. bdjobs. com-এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ১১ জুলাই ২০১৫।
সূত্র: ২৩ জুন প্রথম আলো, পৃ: ৮।
ব্র্যাক ব্যাংক লিমিটেড
পদের নাম: অফিসার/সিনিয়র অফিসার (এইচআর অপারেশনস)
যোগ্যতা: বাণিজ্য বা মানবসম্পদ ব্যবস্থাপনা বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর পাস। ১-২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটারে দক্ষতা থাকতে হবে।
আবেদনের ঠিকানা: আগ্রহী প্রার্থীদের আবেদনপত্র মানবসম্পদ বিভাগ ব্র্যাক ব্যাংক লিমিটেড, ১ গুলশান অ্যাভিনিউ, গুলশান-১, ঢাকা-১২১২ এই ঠিকানায় পাঠাতে হবে। আবেদনপত্রের সঙ্গে সম্প্রতি তোলা এক কপি পাসপোর্ট সাইজের ছবি ও জীবনবৃত্তান্ত সংযুক্ত করতে হবে। অথবা ই-মেইল করা যাবে hr@bracbank. com এই ঠিকানায়।
আবেদনের শেষ তারিখ: ০৭ জুলাই ২০১৫।