বাছাই চাকরি
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ
পদের নাম: সহকারী ব্যবস্থাপক (ভূমি)।
পদের সংখ্যা: ২।
বয়স: ২০-০৬-২০১৭ তারিখে ন্যূনতম ১৮ বছর থেকে অনূর্ধ্ব ৩০ বছর।
যোগ্যতা: স্নাতকোত্তর ডিগ্রিসহ এলএলবি অথবা এলএলএম। ভূমি ও জরিপ, কেডেস্ট্রাল সার্ভে ও রাজস্বসংক্রান্ত বিষয়ে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন: ২২০০০-৫৩০৬৩ টাকা।
যেভাবে আবেদন: jobscpa.org-এ অনলাইন চাকরির আবেদন ফরম পূরণ করে সাবমিট করতে হবে। অবশ্যই ইউনিকোড বাংলায় ফরমটি পূরণ করতে হবে। অনলাইন আবেদন ফরমের নির্ধারিত স্থানে প্রার্থীর ৩০০ x ৩০০ রেজুলেশনে সর্বোচ্চ ২৫ কিলোবাইটের jpg/jpeg ফরম্যাটে সদ্য তোলা রঙিন ছবি এবং ৩০০ x ৮০ সাইজের স্বাক্ষর আপলোড করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ২০ জুন ২০১৭ রাত ১২টা পর্যন্ত।
সাউথইস্ট ব্যাংক
পদের নাম: ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসারস (ক্যাশ)।
বয়স: ৩১ মে ২০১৭ তারিখে সর্বোচ্চ ৩০ বছর।
যোগ্যতা: স্নাতক পাস। কোনো তৃতীয় শ্রেণি বা বিভাগ গ্রহণযোগ্য হবে না।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে www.southeastbank.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ৫ জুলাই ২০১৭।