বাছাই চাকরি

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর
পদের নাম: ড্রাইভার।
পদের সংখ্যা: ৯৯।
বয়স: ০১-০৯-১৭ তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে।
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস এবং বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ হালকা ও ভারী যানবাহন চালনায় অভিজ্ঞতাসম্পন্ন।
শারীরিক যোগ্যতা: উচ্চতা ন্যূনতম ৫ ফুট ৪ ইঞ্চি। বুক ন্যূনতম ৩২ ইঞ্চি। ওজন ন্যূনতম ১১০ পাউন্ড।
বেতন: ৯৭০০-২৩৪৯০ টাকা।
সরাসরি সাক্ষাৎকার: নির্ধারিত পূরণকৃত ফরমের সঙ্গে ১০০ টাকা ট্রেজারি চালান কোড নং ১-৭৩৬১-০০০০-২০৩১-এর অনুকূলে বাংলাদেশ ব্যাংক/সোনালী ব্যাংকে জমা করে ট্রেজারি চালানের মূল কপি এবং সম্প্রতি তোলা ৫ সেমি X ৫ সেমি সাইজের চার কপি রঙিন ছবি পূরণকৃত ফরমের সঙ্গে সংযুক্ত করে জাতীয় পরিচয়পত্র ও বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ ঢাকা, সিলেট, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগের প্রার্থীদের ২৯-১০-১৭ তারিখ ৮টায় এবং রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগের প্রার্থীদের ৩০-১০-১৭ তারিখ সকাল ৮টায় শারীরিক যোগ্যতা, ড্রাইভিং টেস্ট, ব্যবহারিক, লিখিত ও মৌখিক পরীক্ষার জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ট্রেনিং কমপ্লেক্স, মিরপুর (১০ নম্বর গোলচত্বর), ঢাকায় উপস্থিত হতে হবে।
সূত্র: ২৬ সেপ্টেম্বর প্রথম আলো পৃ. ১৪।
বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন
পদের নাম: উপসহকারী প্রকৌশলী।
পদের সংখ্যা: ১০।
বয়স: ১৮ থেকে ৩০ বছর।
যোগ্যতা: ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং/মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল অথবা সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড সার্টিফিকেট এবং সংশ্লিষ্ট কাজে ৫ বছরের অভিজ্ঞতা।
বেতন: ১২৫০০-৩০২৩০ টাকা।
যেসব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে না: জেলা কোটা পূর্ণ থাকায় কুমিল্লা, চাঁদপুর, রাঙামাটি, মাগুরা, বরগুনা ও ঝালকাঠি জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই।
আবেদনের ঠিকানা: আবেদনপত্রের ফরম ও প্রবেশপত্র বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের ওয়েবসাইট (www.bfdc.gov.bd) থেকে ডাউনলোড করে প্রয়োজনীয় তথ্যাদি ও কাগজপত্র সংযুক্ত করে নির্ধারিত তারিখের মধ্যে ডাকযোগে সচিব, বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন, বিএফডিসি ভবন, ২৩-২৪ কারওয়ান বাজার, তেজগাঁও, ঢাকা ১২১২ বরাবরে পৌঁছাতে হবে।
আবেদনের শেষ তারিখ: ২ নভেম্বর ২০১৭।