বাছাই চাকরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্র্যাক
পদের নাম: টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (ল্যাব)।
বয়স: সর্বোচ্চ ৩৫ বছর।
কর্মস্থল: ব্র্যাক মাঠ কার্যালয়।
যোগ্যতা: যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি পাস।
বেতন: মাসিক ১৩০০০ টাকা।
আবেদনের ঠিকানা: আগ্রহী প্রার্থীদের মোবাইল নম্বর উল্লেখপূর্বক জীবনবৃত্তান্ত, সব প্রাতিষ্ঠানিক শিক্ষার সনদপত্র ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং সম্প্রতি তোলা দুই কপি পাসপোর্ট আকারের রঙিন ছবিসহ ব্র্যাক মানবসম্পদ বিভাগ, আরডিএ সেকশন, ব্র্যাক সেন্টার (৫ম তলা), ৭৫ মহাখালী, ঢাকা ১২১২—এই ঠিকানায় আবেদন করতে হবে। আবেদনপত্র ও খামের ওপর আবেদনকৃত পদের নাম এবং AD# ০৩/১৭ উল্লেখ করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ১০ মার্চ ২০১৭।

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল
পদের নাম: সহকারী নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার/সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার।
পদের সংখ্যা: ৬৭।
বয়স: ০১-০৩-২০১৭ তারিখে সর্বোচ্চ ৩০ বছর।
যোগ্যতা: কম্পিউটার ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং/আইসিটি বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং উত্তীর্ণ।
বেতন: জাতীয় বেতন স্কেল ২০১৫-এর নবম গ্রেডে বেতন পাবেন।
যেভাবে আবেদন: আগ্রহী প্রার্থীকে অনলাইনে http://erecruitment.bcc.gov.bd এই ওয়েবসাইটের মাধ্যমে নির্ধারিত তারিখের মধ্যে আবেদন করতে হবে। প্রার্থীদের ৩০০ টাকা ডিবিবিএল মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অনলাইনে (বিস্তারিত অনলাইন ফরমে পাওয়া যাবে) আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ১৩ মার্চ ২০১৭।
সূত্র: বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের ওয়েবসাইট।

এসিআই
পদের নাম: রিকভারি অফিসার।
যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক/ডিগ্রি পাস।
অভিজ্ঞতা: প্রতিরক্ষা অথবা নিরাপত্তা (সেনাবাহিনী/র্যা ব/পুলিশ) বাহিনীতে চাকরির অভিজ্ঞতা অথবা রিকভারিতে/মাইক্রো ক্রেডিটে ২ বছরের কাজের অভিজ্ঞতা (প্রতিরক্ষা অথবা নিরাপত্তা বাহিনীতে চাকরির অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য)। প্রার্থীদের মোটরসাইকেল চালনায় পারদর্শী হতে হবে। বাংলাদেশের যেকোনো জায়গায় মাঠপর্যায়ে কাজ করতে আগ্রহী হতে হবে।
আবেদনের ঠিকানা: আগ্রহী প্রার্থীদের সদ্য তোলা ১ কপি পাসপোর্ট সাইজের ছবিসহ সিভি এইচআর ডিপার্টমেন্ট, এসিআই সেন্টার, ২৪৫ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা ১২০৮—এই ঠিকানায় আবেদন করতে হবে। খামের ওপর পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ৭ মার্চ ২০১৭।
সূত্র: ২৪ ফেব্রুয়ারি প্রথম আলোর ক্রোড়পত্র চাকরিবাকরি পৃ. ২।

কোহিনূর কেমিক্যাল কোম্পানী (বাংলাদেশ) লি.
পদের নাম: শিক্ষানবিশ বিক্রয় প্রতিনিধি।
বয়স: সর্বোচ্চ ৩০ বছর।
যোগ্যতা: স্নাতক পাস। (অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য)।
উচ্চতা: ৫ ফুট ৪ ইঞ্চি (ন্যূনতম)।
কর্মস্থল: বাংলাদেশের যেকোনো অঞ্চল।
সরাসরি সাক্ষাৎকার: আগ্রহী প্রার্থীদের বায়োডাটা, প্রয়োজনীয় কাগজপত্রসহ ৮ মার্চ সকাল ১০টায় এইচআরএম অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট, কোহিনূর কেমিক্যাল কোম্পানী (বাংলাদেশ) লিমিটেড, ৩৬ শহীদ তাজউদ্দীন আহমদ সরণি, তেজগাঁও, ঢাকা ১২০৮—এই ঠিকানায় উপস্থিত হয়ে সরাসরি সাক্ষাৎকার দিতে হবে।
সূত্র: ২৬ ফেব্রুয়ারি প্রথম আলো, পৃ. ১২।