বাছাই চাকরি
ওয়ালটন গ্রুপ
পদের নাম: সিকিউরিটি গার্ড।
পদের সংখ্যা: ১২০।
যোগ্যতা ও অভিজ্ঞতা: ন্যূনতম অষ্টম শ্রেণি/সমমান। কমপক্ষে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। উচ্চতা ন্যূনতম ৫ ফিট ৬ ইঞ্চি।
বয়স: অনূর্ধ্ব ৪০ বছর। সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে এবং বয়স সর্বোচ্চ ৪৫ বছর।
বেতন: প্রাথমিক বেতন ৪৫ টাকা প্রতি ঘণ্টা। শৃঙ্খলা ভাতা মাসিক ১০০০ টাকা এবং কোম্পানির নিজস্ব তত্ত্বাবধানে থাকা ও খাওয়ার সুব্যবস্থা আছে।
সরাসরি সাক্ষাৎকার: যোগ্যতাসম্পন্ন আগ্রহী প্রার্থীদের স্বহস্তে লিখিত আবেদনপত্র, জীবনবৃত্তান্ত, সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি, ইউনিয়ন পরিষদ/সিটি করপোরেশন কর্তৃক প্রদত্ত সনদপত্র, জন্মনিবন্ধন, জাতীয় পরিচয়পত্র এবং প্রাতিষ্ঠানিক শিক্ষার সনদপত্রের ফটোকপিসহ প্রতি সপ্তাহের রবি ও বুধবার সকাল ১০টা থেকে বেলা ১১টার মধ্যে নিয়োগ শাখা, পলিসি, এইচআরএম অ্যান্ড অ্যাডমিন, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, চন্দ্রা কালিয়াকৈর, গাজীপুর এই ঠিকানায় স্বশরীরে উপস্থিত হয়ে সাক্ষাৎকার দিতে হবে।
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড
পদের নাম: কোয়ালিটি অ্যাসুরেন্স অফিসার।
পদের সংখ্যা: ৮।
বয়স: ৩০ এপ্রিল ২০১৭ তারিখে সর্বোচ্চ ৩৫ বছর, তবে বিভাগীয় প্রার্থী এবং ৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ ৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রিসহ ৫ বছরের অভিজ্ঞতা এবং তথ্য ও কম্পিউটারপ্রযুক্তি (আইসিটি) ব্যবহারের দক্ষতা থাকতে হবে এবং কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কারিগরি বা প্রকৌশলে স্নাতক বা সমমানের ডিগ্রিসহ কারিগরি শিক্ষার ক্ষেত্রে ইনস্ট্রাক্টর বা সমমানের পদে ৫ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা এবং আইসিটি ব্যবহারের দক্ষতা থাকতে হবে। অথবা প্রথম শ্রেণিতে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং বা সমমানের যোগ্যতাসহ জুনিয়র ইনস্ট্রাক্টর বা সমমানের পদে ৫ বছরের শিক্ষকতার অভিজ্ঞতাসহ মোট ১০ বছরের চাকরির অভিজ্ঞতা এবং আইসিটি ব্যবহারের দক্ষতা থাকতে হবে। শিক্ষা প্রশাসনে দায়িত্ব পালন, প্রতিষ্ঠান বা কোর্স মনিটরিংয়ের কাজ সম্পাদন, কোর্স কারিকুলাম প্রণয়ন, বই লেখা ও সম্পাদনার কাজের অভিজ্ঞতা, সিবিটিঅ্যান্ডএ প্রোগ্রামে প্রশিক্ষণপ্রাপ্ত, সিবিটিঅ্যান্ডএ-সংক্রান্ত দায়িত্ব পালন বা শিক্ষক প্রশিক্ষণে ডিগ্রিধারীকে অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন: ২২০০০-৫৩০৬০ টাকা।
আবেদনের ঠিকানা: আগ্রহী প্রার্থীদের এ-ফোর সাইজের কাগজে বিজ্ঞপ্তিতে উল্লেখিত চাকরির আবেদন ফরম হুবহু অনুসরণপূর্বক পূরণ করে সচিব, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা ১২০৭ ঠিকানাযুক্ত খামে সরাসরি বা ডাকযোগে প্রেরণ করতে হবে। আবেদনপত্রের সঙ্গে সচিব, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, আগারগাঁও, ঢাকা ১২০৭-এর অনুকূলে সোনালী ব্যাংক আগারগাঁও শাখা, ঢাকা থেকে উত্তোলনযোগ্য ৩০০ টাকার পে-অর্ডার/ব্যাংক ড্রাফট (অফেরতযোগ্য) সংযুক্ত করতে হবে।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্রের সত্যায়িত ফটোকপি, সদ্য তোলা পাসপোর্ট সাইজের দুই কপি ছবি, চারিত্রিক সনদপত্র ও নাগরিকত্ব সনদপত্রসহ জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি আবেদনের সঙ্গে দাখিল করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ৩০ এপ্রিল ২০১৭।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্স
পদের নাম: অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক।
পদের সংখ্যা: ১০।
বয়স: ৩০-০৩-১৭ তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। তবে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য।
যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় পাস। সরকার অনুমোদিত যেকোনো প্রতিষ্ঠান অথবা স্বনামধন্য প্রশিক্ষণ প্রতিষ্ঠান থেকে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে এবং কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিং/ডেটা এন্ট্রি অ্যান্ড টাইপিং ইত্যাদির সর্বনিম্ন গতি বাংলা প্রতি মিনিটে সর্বনিম্ন ২০ শব্দ এবং ইংরেজি প্রতি মিনিটে সর্বনিম্ন ২০ শব্দ থাকতে হবে।
আবেদনের ঠিকানা: প্রার্থীদের আবেদনপত্র নির্ধারিত তারিখের মধ্যে বিজ্ঞপ্তিতে উল্লেখিত স্বাক্ষরকারী বরাবর পুলিশ কমিশনারের কার্যালয়, লালদীঘির পাড়, চট্টগ্রামে পৌঁছাতে হবে। আবেদনপত্রের সঙ্গে সদ্য তোলা চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, এক কপি নাগরিকত্ব ও জন্মনিবন্ধন সনদপত্র, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার মূল/সাময়িক সনদপত্রের অনুলিপি, এক কপি চারিত্রিক সনদপত্র, পরীক্ষার ফি বাবদ ১০০ টাকা কোড নং ১-২২১১-০০০০-২০৩১ খাতে ট্রেজারি চালানের মারফত সোনালী ব্যাংকের যেকোনো শাখায় জমা দিয়ে চালানের মূল কপি দাখিল করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ৪ মে ২০১৭।
জননী পাবলিকেশনস
পদের নাম: টেরিটরি সেলস অফিসার।
পদের সংখ্যা: ৫০।
বয়স: অনূর্ধ্ব ৩০ বছর।
যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর।
অভিজ্ঞতা: ন্যূনতম এক বছর।
আবেদনের ঠিকানা: প্রার্থীদের জীবনবৃত্তান্ত, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও সদ্য তোলা এক কপি পাসপোর্ট সাইজের ছবিসহ মানবসম্পদ বিভাগ, হাসান বুক ডিপো, ৩৩ তোপখানা রোড, মেহেরবা প্লাজার (১১ তলা), পুরানা পল্টন, ঢাকা ১০০০ বরাবর আবেদনপত্র পাঠাতে হবে। খামের ওপর পদের নাম অবশ্যই লিখতে হবে।
আবেদনের শেষ তারিখ: ২৮ এপ্রিল ২০১৭।