বাছাই চাকরি
কন্ট্রোলার জেনারেল ডিফেন্সের কার্যালয়
পদের নাম: অডিটর।
পদের সংখ্যা: ৬৭।
বয়স: ০১-০৪-১৭ তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে।
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমান ডিগ্রি।
বেতন: ১২৫০০-৩০২৩০ টাকা।
যেসব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে না: গাজীপুর, মুন্সিগঞ্জ, গোপালগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী, ময়মনসিংহ, চাঁদপুর, লক্ষ্মীপুর, পাবনা, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, গাইবান্ধা, কুড়িগ্রাম, মাগুরা, নড়াইল, মেহেরপুর, বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর এবং পটুয়াখালী জেলা। তবে যেকোনো জেলার এতিম ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা আবেদন করতে পারবেন।
আবেদনের ঠিকানা: আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরমে বর্ণিত প্রার্থীর প্রাসঙ্গিক সব সনদপত্রসহ আবেদনপত্র কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স, কন্ট্রোলার জেনারেল ডিফেন্সের কার্যালয়, ১ম ১২তলা সরকারি অফিস ভবন (চতুর্থ তলা), সেগুনবাগিচা, ঢাকা ১০০০ বরাবর ডাকযোগে আবেদন করতে হবে। আবেদনপত্রের সঙ্গে সম্প্রতি তোলা ৫-৫ সে.মি. সাইজের চার কপি সত্যায়িত রঙিন ছবি, নাগরিকত্ব সনদপত্র, শিক্ষাগত যোগ্যতার সব মূল বা সাময়িক সনদের কপি, পরীক্ষার ফি বাবদ কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্সের কার্যালয় ১ম ১২তলা সরকারি অফিস ভবন (চতুর্থ তলা) সেগুনবাগিচা, ঢাকা ১০০০ বরাবর কোড নং ১-১৯০৭-০০০১-২০৩১ এর অনুকূলে ১০০ টাকার জমাকৃত (বাংলাদেশ ব্যাংক বা সোনালী ব্যাংকের যেকোনো শাখা) ট্রেজারি চালানের মূল কপি সংযুক্ত করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ১০ মে ২০১৭।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়
পদের নাম: অফিস সহায়ক।
পদের সংখ্যা: ২১।
বয়স: ১ জানুয়ারি ২০১৭ তারিখে ১৮ থেকে ৩০ বছর।
যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন: ৮২৫০-২০০১০ টাকা।
যেসব বিভাগ বা জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে: ময়মনসিংহ, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, বরিশাল, বগুড়া, সিরাজগঞ্জ, নাটোর, নড়াইল, কুষ্টিয়া এবং সুনামগঞ্জ জেলা ব্যতীত সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে সব জেলার প্রতিবন্ধী ও এতিম প্রার্থীরা আবেদন করতে পারবেন।
যেভাবে আবেদন: আগ্রহী প্রার্থীদের http://ptd.teletalk.com.bd এই ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় তথ্য দিয়ে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে।
আবেদন শুরু ও শেষ তারিখ: ২৫ এপ্রিল থেকে ১১ মে ২০১৭ তারিখ পর্যন্ত।